তিন দিনের আন্তর্জাতিক পোল্ট্রি শো
ঢাকায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক পোল্ট্রি শো অনুষ্ঠিত হবে। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ৭ থেকে ৯ মার্চ পর্যন্ত এই প্রদর্শনী। প্রদর্শনীর আয়োজন করছে ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ (ওয়াপাসা-বিবি) এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী চলবে।
ঢাকায় ৩ দিনব্যাপী আন্তর্জাতিক পোল্ট্রি শো অনুষ্ঠিত হবে। বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে ৭ থেকে ৯ মার্চ পর্যন্ত এই প্রদর্শনী।
প্রদর্শনীর আয়োজন করছে ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ (ওয়াপাসা-বিবি) এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী চলবে।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এবারের প্রদর্শনীতে ৮০টি বিদেশি এবং ১৫০টি দেশি কোম্পানি অংশ নেবে। স্টল থাকবে প্রায় ৮০০টি। পোল্ট্রি শো দেখতে যাওয়ার জন্য থাকবে ফ্রি পরিবহন ব্যবস্থা। প্রতিদিন দুই রুট দিয়ে দুই ঘণ্টা পরপর শাটল বাসে করে দর্শনার্থীদের প্রদর্শনীতে আসা-যাওয়ার ব্যবস্থা করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিপার্টমেন্ট অব লাইভস্টক সার্ভিসের (ডিএলএস) মহাপরিচালক হিরেশ রঞ্জন ভৌমিক, বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটের মহাপরিচালক নিতু রাম সরকার, ওয়াপাসা-বিবি’র সভাপতি শামছুল আরিফিন খালেদ, মহাসচিব মাহবুব হাসান, সহ-সভাপতি ইয়াসমিন রহমান প্রমুখ।
টাইমস/টিএইচ