© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার চট্টগ্রামে বীমা মেলা

শেয়ার করুন:
এবার চট্টগ্রামে বীমা মেলা
own-reporter
০৬:২৮ পিএম | ২৮ ফেব্রুয়ারি, ২০১৯

ঢাকা ও সিলেটের পর এবার চট্টগ্রামেও অনুষ্ঠিত হতে যাচ্ছে ’বীমা মেলা‘। মেলাটির আয়োজন করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

ঢাকা ও সিলেটের পর এবার চট্টগ্রামেও অনুষ্ঠিত হতে যাচ্ছে ’বীমা মেলা‘। মেলাটির আয়োজন করবে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

বন্দরনগরীর জিমনেসিয়াম স্টেডিয়ামে ১৫ ও ১৬ মার্চ মেলা চলবে বলে জানা গেছে।

আইডিআরএ সূত্র জানায়, বীমা প্রবিধান অনুসারে প্রতিবছর মেলার আয়োজন করবে আইডিআরএ। সেই লক্ষ্যে প্রথম দফায় বিভাগগুলোতে এবং পরবর্তীতে জেলা পর্যায়ে মেলার আয়োজন করা হয়।

বিভাগ পর্যায়ের মধ্যে ২০১৭ সালে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র এবং ২০১৮ সালে সিলেটের জিমনেসিয়াম স্টেডিয়ামে মেলা অনুষ্ঠিত হয়। এবার চট্টগ্রামের জিমনেসিয়াম স্টেডিয়ামে এই মেলা অনুষ্ঠিত হবে।

বীমা খাতকে জনপ্রিয় করতে এ উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইডিআরএ’র চেয়ারম্যান শফিকুর রহমান পাটোয়ারী।

তিনি বলেন, ঢাকা ও সিলেটের পর এবার চট্টগ্রামে বীমা মেলা করার সিদ্ধান্ত নিয়েছি। এই মেলা সারাদেশের মানুষকে বীমার আওতায় নিয়ে আসবে।

বীমা সেক্টর সম্পর্কে মানুষের মধ্যে নেতিবাচক ধারনা দূর করতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে।


টাইমস/এএস/ কেআরএস

মন্তব্য করুন