© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সপ্তম যাকাত মেলা শুরু শনিবার

শেয়ার করুন:
সপ্তম যাকাত মেলা শুরু শনিবার
central-desk
০৮:৪৪ পিএম | ০৩ মে, ২০১৯

সপ্তমবারের মত যাকাত মেলা আয়োজন করতে যাচ্ছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)। শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানী কৃষিবিদ ইন্সটিটিউশনে এই মেলা চলবে। দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এবারের প্রতিপাদ্য‘মেকিং এ ডিফারেন্স উইথ যাকাত’।

সপ্তমবারের মত যাকাত মেলা আয়োজন করতে যাচ্ছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)।

শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানী কৃষিবিদ ইন্সটিটিউশনে এই মেলা চলবে।

দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। এবারের প্রতিপাদ্য‘মেকিং এ ডিফারেন্স উইথ যাকাত’।

এক সংবাদ সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠান সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) জানান, এবারের যাকাত মেলায় স্পন্সর হিসেবে রয়েছে এক্সিম ব্যাংক, রহিম-আফরোজ, কোহিনূর ক্যামিকেল, মিরপুর সিরামিক্স, লে মেরিডিয়ান, রহিম স্টিল, বেস্ট হোল্ডিংস লিমিটেডসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান।

মেলায় বিভিন্ন ইসলামিক প্রতিষ্ঠানের স্টলসহ যাকাত ফেয়ারে যাকাত কনসালটেশন ডেস্ক, বিভিন্ন ইসলামিক বইয়ের স্টল থাকবে।

আয়োজক কমিটির সদস্য সচিব এ এম এম নাসির উদ্দিন বলেন, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন এবং দারিদ্র দূরীকরণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে যাকাত মেলার আয়োজন করা হয়েছে। এ মেলা সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

তিনি বলেন, এ ফেয়ারের মাধ্যমে দেশের বিত্তশালীসহ সংশ্লিষ্ট সকলকে ব্যক্তিগত যাকাতের সঠিক হিসাব নিরূপনসহ ব্যবসায় যাকাত নির্ণয় পদ্ধতি জানতে সহায়ক হবে।

তিনি আরও জানান, এবারের যাকাত ফেয়ারে মোট চারটি অধিবেশন অনুষ্ঠিত হবে। নারীদের জন্য থাকবে পৃথক ও বিশেষ প্রশ্নোত্তর সেশন।

এছাড়া বিকেলে অনুষ্ঠিত হবে একটি গোলটেবিল বৈঠক। যেখানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মুহাম্মদ আব্দুর রউফ, সাবেক মন্ত্রী লে. জে. (অব.) এম নুরুদ্দীন খানসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের চেয়ারম্যান এবং রহিম-আফরোজ গ্রুপের ডিরেক্টর নিয়াজ রহিম প্রমুখ।

 

টাইমস/এএইচ/জেডটি

মন্তব্য করুন