ঢাকা-পঞ্চগড় বিরতিহীন ট্রেন উদ্বোধন ২৫ মে  

 

ঢাকা-পঞ্চগড় রোডে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ নামের বিরতিহীন ট্রেন সার্ভিস ২৫ মে সকালে উদ্বোধন করা হবে।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শনকালে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, পঞ্চগড় এক্সপ্রেস নামের বিরতিহীন ট্রেনটি দিনাজপুর এলাকার মানুষের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ উপহার। ঈদের আগেই এই ট্রেন যাত্রা শুরু করবে।

তিনি জানান, ট্রেনটি ঢাকা থেকে দুপুর ১২টা দশ মিনিটে ছাড়বে। পঞ্চগড় পৌঁছাবে রাত ১০টা ৪৫ মিনিটে। অন্যদিকে পঞ্চগড় থেকে ছাড়বে দুপুর ১২টা ১৫ মিনিটে। এটি ঢাকায় পৌঁছাবে রাত ১০টা ৩৫ মিনিটে।

পঞ্চগড় থেকে ঢাকাগামী এই ট্রেনটি ঠাকুরগাঁও, দিনাজপুর, পার্বতীপুর এবং বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি করবে, জানান মন্ত্রী।

রেলমন্ত্রী আরও জানান, প্রায় এক হাজার যাত্রীর জন্য এই ট্রেনে রয়েছে বিশেষ সুবিধা। যাত্রীদের ৩০ শতাংশ পঞ্চগড়, ২৫ শতাংশ ঠাকুরগাঁও, ৩০ শতাংশ দিনাজপুর এবং পার্বতীপুরের জন্য ১৫ শতাংশ টিকেট বরাদ্দ দেয়া হয়েছে। ভাড়া অন্যান্য ট্রেনের মতোই নেয়া হবে।

নুরুল ইসলাম সুজন বলেন, উত্তর বঙ্গের মানুষের প্রতি প্রধানমন্ত্রীর দুর্বলতা রয়েছে। এই বঙ্গের মানুষ যেন সারাদেশের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে তাই এই উদ্যোগ।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেলওয়ের পঞ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজার খন্দকার শহীদুল ইসলাম, জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু সালেক প্রমুখ।

 

টাইমস/এএইচ/জেডটি

Share this news on:

সর্বশেষ

img

ইউরোপিয়ান ফুটবল

সবচেয়ে বেশি খরচ করা ক্লাবের তালিকায় শীর্ষে ম্যানসিটি Feb 06, 2026
img
ভবিষ্যত রাজনীতিতে প্রাসঙ্গিক থাকবেন না শেখ হাসিনা: মির্জা ফখরুল Feb 06, 2026
img
ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি মার্চের মাঝামাঝি স্বাক্ষরিত হবে Feb 06, 2026
img
দাঁড়িপাল্লার প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী Feb 06, 2026
img
তারেক রহমানকে বিদিশা এরশাদের খোলা চিঠি Feb 06, 2026
img
খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র ও আ. লীগ নেতা রফিকুল আলম গ্রেফতার Feb 06, 2026
img
ক্ষমতায় গেলে আমরা স্বর্ণের বাংলা নির্মাণ করব: চরমোনাই পীর Feb 06, 2026
img

নারায়ণগঞ্জ-৪

স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে আদালতে মামলা Feb 06, 2026
img
বিএনপি ছাড়া উন্নয়ন পরিকল্পনা আর কেউ দেয়নি : হুমায়ুন কবির Feb 06, 2026
img
বিগ ব্যাশে ১৫ উইকেট নিয়েও সন্তুষ্ট নন রিশাদ, জানালেন কারণ Feb 06, 2026
img
পর্যটক ভিড় নিয়ন্ত্রণে জাপানের ঐতিহ্যবাহী ‘চেরি ব্লসম’ উৎসব বাতিল Feb 06, 2026
img
চাঁদপুরে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ১৫ Feb 05, 2026
img
জামায়াত নেতারা মনে করেন জান্নাত তাদের পৈতৃক সম্পত্তি: রাশেদ খান Feb 05, 2026
img
যশোরে নারীকে হেনস্তার ঘটনায় ৭ জনকে তলব Feb 05, 2026
img
পুরো দেশ ও জাতি সশস্ত্র বাহিনীর দিকে তাকিয়ে আছে: নৌবাহিনী প্রধান Feb 05, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 05, 2026
হঠাৎ বিদায়ের ঘোষণা তরুণ অভিনেত্রীর Feb 05, 2026
img
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ২ পক্ষের সংঘর্ষে শিক্ষকসহ আহত ২০ Feb 05, 2026
img
আগামীর অর্থনীতি হবে মানুষের কল্যাণের জন্য : জামায়াত আমির Feb 05, 2026
img
কেন মীরা নায়ার ও নন্দিতা দাসের নামও ‘এপস্টেইন’ ফাইল্‌স-এ? Feb 05, 2026