‘চট্টগ্রাম কাস্টম হাউজ হবে বিনিয়োগবান্ধব’

চট্টগ্রাম কাস্টম হাউজকে বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মোহাম্মদ ফখরুল আলম।

রোববার নতুন কর্মস্থলে যোগদান করে তিনি এ কথা জানান।

ফখরুল আলম বলেন, দেশের রাজস্ব আহরণের বড় খাত হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউজ। তাই দেশের সামগ্রিক উন্নয়নে এই হাউজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রধানমন্ত্রীর ভিশন ২০২১ এবং ৪০৪১ বাস্তবায়নে চট্টগ্রাম কাস্টম হাউজের ভূমিকাকে আরো উজ্জ্বল করতে আমি কাজ করে যাবো।

নতুন কমিশনার বলেন, চট্টগ্রাম কাস্টম হাউজকে আমি সৎ করদাতাবান্ধব এবং জনকল্যাণমুখী দপ্তর হিসেবে গড়ে তুলতে চাই। এই হাউজ হবে বিনিয়োগ বান্ধব।

তিনি বলেন, কোন সৎ ব্যবসায়ী যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করা হবে। নিয়ম পরিপন্থী কিছু ঘটলে সেগুলো কাস্টমস আইন অনুযায়ী যা করার তাই করবো।

এর আগে ফখরুল আলম ঢাকা- ২ কাস্টম এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি সদ্যবিদায়ী কমিশনার কাজী মোস্তাফিজুর রহমানের স্থলাভিষিক্ত হলেন। সদ্যবিদায়ী কমিশনার কাজী মোস্তাফিজুর রহমানকে পদায়ন করা হয়েছে ঢাকা-২ এর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেটে। ফখরুল আলম এর আগে বিভিন্ন সময় চট্টগ্রাম কাস্টম হাউজে সহকারী কমিশনার এবং ডেপুটি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
দেশে পৌঁছেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর ব্যালট Feb 07, 2026
img
বিশ্বকাপের আগে শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা Feb 07, 2026
img
ক্যারিয়ারের প্রথম স্টেডিয়াম ট্যুরের ঘোষণা ব্রিটিশ গায়ক জায়ান মালিকের Feb 07, 2026
আল্লাহ ভরসার নামে ভণ্ডামি করে যারা Feb 07, 2026
পডকাস্টে ব্যক্তিগত জীবনের কথা বললেন মিথিলা Feb 07, 2026
img

টি-টোয়েন্টি বিশ্বকাপ

উদ্বোধনী ম্যাচে টস জিতে বোলিংয়ে পাকিস্তান Feb 07, 2026
img
গাজায় নিহতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ২ লাখ : জেনেভা একাডেমি Feb 07, 2026
img
ঋত্বিকের সঙ্গে জুটি বেঁধে ফের ছকভাঙা চরিত্রে কৌশানী! Feb 07, 2026
img
নিষেধাজ্ঞার পর ইনজুরিতে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড Feb 07, 2026
img
ভাইয়ের জন্য প্রধানমন্ত্রীর কাছে কাতর আর্জি সেলিনার Feb 07, 2026
img
শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন Feb 07, 2026
img
চুয়াডাঙ্গায় জামায়াত-বিএনপির সংঘর্ষ, দুইপক্ষের আহত ৬ Feb 07, 2026
img
জাপানে মুক্তি পাচ্ছে রণবীরের ‘অ্যানিম্যাল’ Feb 07, 2026
img
মস্কোতে রুশ জেনারেলকে গুলির ঘটনায় ইউক্রেনকে দায়ী করলেন সের্গেই ল্যাভরভ Feb 07, 2026
img
আজ নির্বাচনী জনসভায় অংশ নিতে ৩ জেলায় যাচ্ছেন জামায়াত আমির Feb 07, 2026
img
কার্তিক ও অনন্যার কেমিস্ট্রি এবার প্রাইম ভিডিওতে! Feb 07, 2026
img
সাতসকালে দেশে স্বর্ণের দামে বড় লাফ Feb 07, 2026
img
বড় পরিসরে আসছে 'লোকাহ ২' Feb 07, 2026
img
পাকিস্তানের ভারত-ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলি Feb 07, 2026
img
মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে ২ পক্ষের সংঘর্ষে আহত ৮ Feb 07, 2026