নগদ অ্যাপ পাওয়া যাচ্ছে আইওএস প্ল্যাটফর্মে

বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সেবা ‘নগদ’এর অ্যাপ অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস থেকে ডাউনলোড করা যাবে। এর ফলে আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীরা নগদ অ্যাপ ব্যবহার করতে পারবে।

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইওএস অ্যাপটিতে অ্যান্ড্রয়েড অ্যাপের সব সুবিধা বিদ্যমান। অ্যাপটির মাধ্যমে গ্রাহকেরা অন্যান্য নগদ গ্রাহকদের টাকা পাঠাতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন, মোবাইল ব্যালেন্স রিচার্জ করতে পারবেন এবং কেনাকাটা করতে পারবেন।

এই অ্যাপের সবচেয়ে অভিনব যে সেবাটি সম্ভাব্য গ্রাহকেরা উপভোগ করতে পারবেন তা হলো স্বীয় নিবন্ধন ফিচারটি। এর জন্য গ্রাহকদের নিজেদের একটি ছবি অথবা সেলফি এবং নিজেদের জাতীয় পরিচয়পত্রের উভয় পাশের ছবি থাকতে হবে।

নগদ অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে সব প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে ডিজিটাল কেওয়াইসি ফর্মটি পূরণ করে জাতীয় তথ্যভাণ্ডার থেকে তথ্য যাচাই করে নেবে। এর ফলে নতুন অ্যাকাউন্ট নিবন্ধন করতে এক মিনিটের বেশি সময় লাগে না।

 

টাইমস/এএইচ/এসআই

Share this news on:

সর্বশেষ

img
ডা. পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ নোটিশ Feb 08, 2026
img
সূর্যকুমারের তাণ্ডবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার এড়াল ভারত Feb 08, 2026
img
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের রানী Feb 08, 2026
img
নির্বাচন উপলক্ষে ৭ দিনের ছুটি চান শিক্ষার্থীরা, ঢাবিতে প্রতিবাদ সমাবেশ Feb 08, 2026
img
এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় : জামায়াতের আমির Feb 08, 2026
ঢাকা-১৯: বিএনপির নির্বাচনী প্রচারণায় মোটর চালক দল Feb 08, 2026
ভোটের বার্তা নিয়ে পথে-প্রান্তরে মোটর চালক দল Feb 08, 2026
২১ জনকে ধরে নেওয়াকে 'তুলে নেওয়া' মানতে নারাজ ক্যাম্প সদস্যরা Feb 08, 2026
যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বৈঠক শেষে প্রেস সচিবের সংবাদ ব্রিফিং Feb 08, 2026
এবারের নির্বাচন শুধু প্রতিনিধি বাছাই নয়, দেশ পুনর্গঠনের লড়াই: তারেক রহমান Feb 08, 2026
img
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার Feb 08, 2026
টি-টুয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক, গেইলকে টপকালেন হেটমায়ার Feb 08, 2026
আনচেলত্তির ডেরায় নিশ্চিত ১১, বাকিরা কারা ? Feb 08, 2026
শীতকালীন দলবদলে প্রিমিয়ার লিগ ক্লাবগুলোর দাপট Feb 08, 2026
অদম্য বাংলাদেশ কাপে মুখোমুখি ধূমকেতু একাদশ ও দুরন্ত একাদশ Feb 08, 2026
শর্ট রানে জরিমানা-হিট উইকেট আরও কঠোর Feb 08, 2026
লা লিগায় আনুষ্ঠানিকভাবে আর্থিক ভারসাম্যের পথে বার্সেলোনা Feb 08, 2026
img
সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না: তারেক রহমান Feb 08, 2026
img
কু‌ড়িগ্রা‌মে জাতীয় পার্টির ৫ নেতাকে অব্যাহতি Feb 08, 2026
img
‘পাকিস্তান জিতেনি, আমরা খেলাটি হেরেছি’ Feb 08, 2026