ময়মনসিংহ এগ্রো পেল বিআরসি সনদ

প্রাণ গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ময়মনসিংহ এগ্রো লিমিটেড ‘ব্রিটিশ রিটেইল কনসোর্টিয়াম (বিআরসি) গ্লোবাল স্ট্যান্ডার্ড সনদ অর্জন করেছে।

আন্তর্জাতিক মান ও কমপ্লায়েন্স মেনে পণ্য উৎপাদন করায় ময়মনসিংহ এগ্রো লিমিটেডকে এ সনদ প্রদান করে যুক্তরাজ্যভিত্তিক মান নিয়ন্ত্রক সংস্থা বিআরসি সার্টিফিকেশন বডি।

বুধবার (৩১ জুলাই) প্রাণ গ্রুপের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধার হাতে সনদপত্র তুলে দেন এসজিএস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে ইলিয়াছ মৃধা বলেন, পণ্য উৎপাদনে কমপ্লায়েন্স মেনে চলায় ময়মনসিংহ এগ্রো লিমিটেড বিআরসি সনদপত্র অর্জন করেছে। এই প্রতিষ্ঠানের অধীনে আমরা আম, পেয়ারা, আপেল, অরেঞ্জসহ বিভিন্ন ফ্রুট ড্রিংকস, প্রাণ আপসহ বিভিন্ন ধরনের বেভারেজ, ড্রাই কেক, ক্যান্ডি ও ললিপপ বিদেশে রপ্তানি করছি। এই সনদ অর্জনের ফলে ইউরোপ অঞ্চল ও আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে খুব সহজেই আমরা প্রাণের এসব পণ্য পৌঁছে দিতে পারবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসজিএস বাংলাদেশের হেড অব সার্টিফিকেশন ইয়াসমিন আহমেদ, ময়মনসিংহ এগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক আনিসুর রহমান ও প্রাণ গ্রুপের সিনিয়র ম্যানেজার (কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম) রাসেল কবির।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নেপালকে হারিয়ে ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Feb 04, 2026
img
‘জালেম’ মিডিয়া কর্মীর মুখোশ খুলবেন ফারিন খান! Feb 04, 2026
img
শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব Feb 04, 2026
img
নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষায় ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ Feb 04, 2026
img
তৃতীয় বার ভারতী মা হতে চান কিনা, সেই প্রশ্নের জবাবে কী বললেন কমেডি ক্যুইন? Feb 04, 2026
img
বড়দের নিয়ে সুর তুলেছে শিশুশিল্পী মৃন্ময়ী মেঘা Feb 04, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা প্রসঙ্গে মুখ খুললেন সালাউদ্দিন Feb 04, 2026
img
শাকিবের অবস্থান অনেক উর্ধ্বে : অপু বিশ্বাস Feb 04, 2026
img
বাঁশির ফুঁয়ে উষ্ণতা ছড়ানো বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় নারী ফুটবল রেফারি Feb 04, 2026
img
ইউক্রেনীয় ওয়েবসাইটের ‘কিল লিস্টে’ ফিফা সভাপতির নাম! Feb 04, 2026
img
শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠার জন্য জুলুম করা যাবে না: সারজিস আলম Feb 04, 2026
img
ভোলা-বরিশাল সেতু নির্মাণের জন্য তারেক রহমানের কাছে দাবি জানালেন পার্থ Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম . Feb 04, 2026
img
ব্যস্ত শিডিউলের মাঝেও বিয়ের আসরে হাজির দেব! Feb 04, 2026
ফরিদপুরে বিএনপি’র নির্বাচনী জনসভা যা বললেন তারেক রহমান| Feb 04, 2026
img
৯ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ধানের শীষ প্রার্থী ববি হাজ্জাজ Feb 04, 2026
img
ঢাকা-১৬ আসনে যৌথ বাহিনীর টহল জোরদার Feb 04, 2026
img
নির্বাচনের আগে-পরে ৭ দিন আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ দায়িত্বে থাকবে: স্বরাষ্ট্র উপদেষ্টা Feb 04, 2026
img
দীর্ঘদিন পর শাহরুখের ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে প্রিয়াঙ্কা চোপড়া! Feb 04, 2026
ভোলায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন শিবির সভাপতি সাদ্দাম Feb 04, 2026