© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল বাণিজ্য মন্ত্রণালয়

শেয়ার করুন:
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল বাণিজ্য মন্ত্রণালয়

ছবি সংগৃহীত

own-reporter
০৭:৫০ পিএম | ০৬ আগস্ট, ২০১৯

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নির্ধারিত দাম ঘোষণা করেন।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার সচিবালয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি নির্ধারিত দাম ঘোষণা করেন।

মন্ত্রী জানান, এবার গরুর চামড়ার দাম ঢাকায় প্রতি বর্গফুট হবে ৪৫ থেকে ৫০ টাকা। ঢাকার বাইরে ৩৫-৪০ টাকা। খাসির চামড়ার দাম হবে সারা দেশে ১৮-২০ টাকা। বকরির চামড়ার দাম ১৩-১৫ টাকা।

টিপু মুনশি বলেন, আন্তর্জাতিক ও দেশীয় কোনও বাজারেই চামড়ার দাম কমেনি। কাজেই দাম কমার কোনও প্রশ্নই আসে না।

বৈঠকে দেশীয় বাজারে চামড়ার ভালো দাম পাওয়া যায় না ব্যবসায়ীদের এমন অভিযোগের জবাবে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম জানান, প্রয়োজনে চামড়া রপ্তানির বিষয়ে চিন্তা করা হবে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন