সিআইপি কার্ড পাচ্ছেন ১৩৭ ব্যবসায়ী

রফতানি বাণিজ্যে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ১৩৭ জন ব্যবসায়ী পাচ্ছেন কামর্সিয়ালি ইমপোর্টেন্ট পারসন (সিআইপি) কার্ড। ২০১৬ সালের জন্য নির্বাচিত এই ব্যক্তিরা সিআইপি কার্ড পাবেন।

মঙ্গলবার বিকেল ৩টায় কারওয়ান বাজারের টিসিবি ভবনের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে নির্বাচিত ব্যবসায়ী ব্যক্তিদের হাতে সিআইপি কার্ড তুলে দেবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

এ ছাড়া সিআইপি (বাণিজ্য) কার্ডের জন্য নির্বাচিত হয়েছেন এফবিসিসিআইয়ের ৪১ পরিচালক। ২০ নভেম্বর এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করে বাণিজ্য মন্ত্রণালয়।

২০১৩ সালের সিআইপি নীতিমালা অনুসারে, ২০১৬ সালে মোট ১৯ খাতের ব্যবসায়ীদের কার্ড প্রদান করা হয়। এর মধ্যে রয়েছে কাঁচাপাট, পাটজাত দ্রব্য, চামড়াজাত দ্রব্য, হিমায়িত খাদ্য, ওভেন গার্মেন্টস, কৃষিজাত পণ্য, এগ্রো প্রসেসিং, ফার্মাসিউটিক্যালস, হস্তশিল্পজাত দ্রব্য, প্লাস্টিকজাত পণ্য, ওভেন ও নিটওয়্যার পোশাক, টেক্সটাইলসহ বিভিন্ন রফতানি পণ্য।

সিআইপি কার্ডধারী ব্যক্তিরা সচিবালয়ে প্রবেশে বিশেষ পাস, ব্যবসা-সংক্রান্ত ভ্রমণে বিমান, রেল, সড়ক ও নৌপথে সরকারি যানবাহনে সংরক্ষিত আসনে অগ্রাধিকার, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহার, ব্যবসায়িক কাজে বিদেশ ভ্রমণের ভিসা প্রাপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে লেটার অব ইন্ট্রোডাকশন ইস্যু সুবিধা পাবেন। এ ছাড়া তাদের স্ত্রী, পুত্র, কন্যা ও নিজের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। সিআইপি (রফতানি) কার্ডের আওতায় এক বছর ও পরবর্তী সিআইপি ঘোষণা না হওয়া পর্যন্ত তারা এ সুবিধা পাবেন। বাণিজ্য সংগঠনে পদ বহাল থাকা বা পরবর্তী সিআইপি ঘোষণার আগ পর্যন্ত সুবিধা পাবেন সিআইপি (বাণিজ্য) নির্বাচিত ব্যক্তিরা।

 

টাইমস/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
ইউরোপীয় রাষ্ট্রদূতদের তলব করল ইরান Feb 02, 2026
img
৫ দশকের কর্মজীবনে প্রথম গ্র্যামি জিতলেন স্টিফেন স্পিলবার্গ Feb 02, 2026
img
এই সিদ্ধান্ত কঠিন হলেও দরকারি: ম্যাচ বয়কট নিয়ে ইউসুফ Feb 02, 2026
img
সুযোগ পেলে রুগ্ন শিল্পকে বিকশিত করবো : তারেক রহমান Feb 02, 2026
img
সায়ক চক্রবর্তীর বিফ স্টেক বিতর্কে, তোলপাড় টলিপাড়া! Feb 02, 2026
img
হ্যাজেলউডের বিশ্বকাপে খেলার বিষয়ে অস্ট্রেলিয়ার নতুন ঘোষণা Feb 02, 2026
img
স্বামীর অসুস্থতায় আবেগঘন পাপিয়া সেন Feb 02, 2026
img
মেকআপ রুমে শিল্পীকে হেনস্থার অভিযোগ! পরিচালক অর্ক গাঙ্গুলীর নিশানা কি সায়কের দিকে? Feb 02, 2026
img
আবারও লাশের রাজনীতি শুরু করেছেন প্রতিদ্বন্দ্বীরা : নাহিদ ইসলাম Feb 02, 2026
img
জানুয়ারিজুড়ে কোনো রেমিট্যান্স আসেনি দেশের ৭ টি ব্যাংকে Feb 02, 2026
img
‘ইশক কা ফিভার’-এর সুরে ফিরলেন বিশাল-গুলজার-অরিজিৎ Feb 02, 2026
img

জামায়াতের উদ্দেশে রিজভী

আপনারা কেন একজন নারীকেও মনোনয়ন দেননি? Feb 02, 2026
img
খুলনার জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান Feb 02, 2026
img
৩ বছর মেয়াদি ফ্লোটিং রেট ট্রেজারি বন্ড রি-ইস্যুর নিলাম মঙ্গলবার Feb 02, 2026
img
দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট Feb 02, 2026
img
নির্বাচন ও গণভোট নিয়ে ডিএমপির হটলাইন নম্বর চালু Feb 02, 2026
img
গণঅভ্যুত্থানের পর থেকে ১৮৯ জন সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়: টিআইবি Feb 02, 2026
img
অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে না : ব্যারিস্টার তানিয়া আমির Feb 02, 2026
img
রোহিতকে হত্যা করাই ছিল মূল উদ্দেশ্য, কী তথ্য দিল পুলিশ! Feb 02, 2026
img
ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখলেন মেগাস্টার দেব! Feb 02, 2026