গিনেজ রেকর্ড ভাঙতে সর্ববৃহৎ টি-শার্ট বানাবে বাংলাদেশ

পোশাক শিল্পকে তুলে ধরতে বাংলাদেশ গার্মেন্ট প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) তত্ত্বাবধানে বিশ্বের সবচেয়ে বৃহৎ টি-শার্ট সেলাই করবে বাংলাদেশ।  আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উপলক্ষে গিনেস রেকর্ড ভাঙতে বাংলাদেশ এই টি-শার্ট সেলাইয়ের পরিকল্পনা গ্রহণ করেছে।

আইএলও-এর প্রস্তাব পাওয়ার ব্যাপারে তারা প্রক্রিয়া শুরু করেছেন বলে জানিয়েছেন বিজিএমইএ’র সভাপতি রুবানা হক।

সর্ববৃহৎ টি-শার্ট তৈরির বর্তমান রেকর্ডটি আছে ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাইয়ের প্লাস্টইন্ডিয়া ফাউন্ডেশনের দখলে। এই প্রতিষ্ঠানটি ২০১৮ সালের ৫ জানুয়ারি ৯৬.৮৬ মিটার (৩১৭.৭৮ ফুট) দীর্ঘ ও ৬৯.৭৭ মিটার (২২৮.৯০ ফুট) প্রশস্তের সর্ববৃহৎ টি-শার্ট সেলাই করে গিনেস বুক অব রেকর্ডসে স্থান করে নেয়।

সূতি কাপড় ব্যবহার করে ৩৫০ ফুট দৈর্ঘের এবং ২৫০ ফুট প্রস্থের টি-শার্ট সেলাইয়ের দায়িত্বভার পেয়েছে পলমল। এটি হবে ভারতের তৈরি টি-শার্টের চেয়ে এক সাইজ বড় হবে বলে জানান বিজিএমইএ পরিচালক (শ্রম) রেজওয়ান সেলিম।

বাংলাদেশের পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান পলমল এই টি-শার্ট সেলাইয়ের খরচ বহন করবে। এ উপলক্ষে ২২ অথবা ২৪ অথবা ২৮ নভেম্বর বাংলাদেশে একটি অনুষ্ঠানের আয়োজন করবে আইএলও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইএলও সভাপতি এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে বলে তিনি জানান।

মুম্বাইয়ের প্লাস্টইন্ডিয়া ফাউন্ডেশনের উদ্যোগে টি-শার্ট বানানোর ভিডিও:

 

টাইমস/এসআই

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত: ইসি সচিব Feb 04, 2026
img
পোস্টাল ভোটে প্রবাসীদের দ্বিগুণ সাড়া, দেশে এখনো ধীরগতি Feb 04, 2026
img
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে, আশাবাদী অশ্বিন Feb 04, 2026
img
গণতন্ত্র পুনরুদ্ধারে আপনারা ভোটকেন্দ্রে যাবেন : সায়মা ফেরদৌস Feb 04, 2026
img
বেলস পার্কে বাড়ছে নেতাকর্মীদের ঢল, মাঠে সাজ সাজ রব Feb 04, 2026
img
ভারতের প্রথম নির্বাচনের ইতিহাস নিয়ে সাইফ ও প্রতীকের নতুন সিনেমা Feb 04, 2026
img
দীর্ঘ ৫৪ বছর পর চাঁদে যাচ্ছে নাসার 'আর্টেমিস-টু' Feb 04, 2026
img
‘কান্তারা’র সাফল্যের পর ঋষভ শেঠির বাজার মূল্য দ্বিগুণ Feb 04, 2026
img
নির্বাচন হবে অবাধ-সুষ্ঠু, এতে কোনো ছাড় নাই: কুমিল্লার জিওসি Feb 04, 2026
img
মেটাননি কোটি টাকার ঋণ, ফের জেলযাত্রা রাজপাল যাদবের Feb 04, 2026
img
থাই নির্বাচনে আলোচনায় সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন Feb 04, 2026
img
দঙ্গল থেকে থ্রি ইডিয়টস: আমির খানের সাফল্যের রেখা এখনো অদম্য Feb 04, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় নতুন 'ভেন্যু' চাইছে ইরান Feb 04, 2026
img
লিবিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের যোগদান Feb 04, 2026
img
এক হাজার কোটি টাকার ক্লাবে রণবীর সিং- এর নতুন রেকর্ড Feb 04, 2026
img
সংক্রান্তি ২০২৭-এ টলিউডে শুরু মহাতারকাদের মহাযুদ্ধ Feb 04, 2026
img
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি টাকা, আইসিসির ৬ হাজার কোটি! Feb 04, 2026
img
আদমজী ইপিজেডের আবাসিক কোয়ার্টারে বিস্ফোরণ, আহত ১ Feb 04, 2026
img
রাত তিনটায় ফোন! বাদশার কোন 'বদভ্যাস'-এর কথা ফাঁস করলেন কাজল? Feb 04, 2026
img
বাড়িতে ডেকে সাফাইকর্মীকে সোনার হার উপহার দিলেন রজনীকান্ত Feb 04, 2026