অনূর্ধ্ব ১৭ চ্যাম্পিয়নশিপে স্পন্সর টেকনো  

 

ফুটবলের উচ্ছ্বাস সবার মাঝে ছড়িয়ে দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হয়েছে ‘ক্লিয়ার মেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ’। সারাদেশের ২৭২টির বেশি স্কুলের অংশগ্রহণে আগামী ১৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে এবারের আসর।

এতে পার্টনার হিসেবে থাকছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আর স্পন্সর থাকছে জনপ্রিয় স্মার্টফোন ব্রান্ড টেকনো।

সম্প্রতি রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়েছে।

জানা গেছে, আসরে ম্যাচ জয়ের ভিত্তিতে সেরা ১৬টি স্কুল খেলবে ঢাকার ফাইনাল রাউন্ডে। এছাড়া বাফুফে আয়োজিত বুটক্যাম্পে অংশ নেওয়ার সুযোগ পাবে ৩৬ জন খেলোয়াড়। তাদের মধ্য থেকে ৬ কিশোর ফুটবলার ইংলিশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিতে প্রশিক্ষণের সুযোগ পাবেন।

ম্যানচেস্টার সিটিতে প্রশিক্ষণের এই সুযোগ করে দিচ্ছে দলটির অফিসিয়াল পার্টনার স্মার্টফোন ব্রান্ড টেকনো।

অনুষ্ঠানে বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ফেডারেশন একা ফুটবলকে এগিয়ে নিতে পারে না। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন। ইতিমধ্যে অনেক কোম্পানি, ক্লাব, ব্যক্তি এগিয়ে এসেছেন। আমরা সারাদেশ থেকে খেলোয়াড় বাছাই করছি, তাদের কোয়ালিটি দেখে ক্যাম্পে আনা হচ্ছে।

টেকনোর সিইও রেজওয়ানুল হক বলেন, টেকনো সর্বদা যুবকদের দিকে মনোনিবেশ করে এবং তাদের স্বপ্নগুলো আবেগের সঙ্গে পূরণ করতে উত্সাহিত করেতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। টুর্নামেন্টে যুবকদের তাদের স্বপ্নের ক্লাব ম্যানচেস্টার সিটিতে পরিদর্শন করার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করবে টুর্নামেন্টটি অনেক অংশগ্রহণকারীদের মাধ্যমে আরও প্রতিযোগিতামূলক হয়।

 

টাইমস/এএইচ/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
নিরাপত্তাহীনতার কারণে নিজের ৫৯৮ কোটির ফ্ল্যাট ছেড়ে ‍দিলেন টম ক্রুজ Feb 02, 2026
img
রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর Feb 02, 2026
img
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ: পররাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
নাসিম-মাসুদ-নিজাম হাজারীসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Feb 02, 2026
img
ধানের শীষ প্রতীক থাকছে না ১০ আসনে Feb 02, 2026
img
ইউক্রেনে খনিশ্রমিকবাহী বাসে রুশ ড্রোন হামলা, নিহত ১২ Feb 02, 2026
img
‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’ Feb 02, 2026
img
প্রতিরক্ষা খাতে এবারও বাজেট বাড়ালো ভারত Feb 02, 2026
img
২ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 02, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 02, 2026
img
ইরানে সরকার পরিবর্তনের আশায় ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েল Feb 02, 2026
যুদ্ধে নেমেছি,আপনাদের পাশে চাই-অধ্যক্ষ আলমগীর হোসেন Feb 02, 2026
img
নিয়ন্ত্রণবিধি ছাড়াই এআইয়ের সামরিক ব্যবহার চায় পেন্টাগন Feb 02, 2026
কিছু লোক সবসময়ই নির্বাচন বানচালের চেষ্টা করে: মির্জা ফখরুল Feb 02, 2026
একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারাল লিভারপুল Feb 02, 2026
নিগারের ফিফটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 02, 2026
অনলাইনে বিভ্রান্তি, মুখ খুললেন মৌ Feb 02, 2026
img
কারাগারে প্রথমবারের মতো বন্দীদের জন্য ‘সেক্স রুম’ চালু করল ইতালি Feb 02, 2026
img
ইউরোপীয় ২৭ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ইরানের কঠোর সিদ্ধান্ত Feb 02, 2026
img
ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প Feb 02, 2026