যুবলীগের আরেক নেতার সাথে শিলার ঘনিষ্ঠতার অভিযোগ, যা বললেন নায়িকা

চিত্রনায়িকা শিরিন শিলা। একের পর এক অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। কিছুদিন আগে যুবলীগ নেতা জি কে শামিম বড় বড় টেন্ডার বাগাতে তাকে ব্যবহার করতেন বলে খবর উঠেছে গণমাধ্যমগুলোতে। সেই খবরে এও বলা হয়েছে, এ কারণে জি কের দরবারে সারাক্ষণ পড়ে থাকতেন শিরিন শিলা।

তার কয়েকদিন যেতে না যেতে গতকাল আবারো গণমাধ্যমের খবরের খোরাক হলেন এ নায়িকা। সে খবরে উঠে এলো যুবলীগের আরেক নেতার নাম। তিনি হচ্ছেন, ঢাকা দক্ষিণের বহিষ্কৃত যুবলীগ নেতা এনামুল হক আরমান। তার সঙ্গেও নাকি চিত্রনায়িকা শিরিন শিলার ঘনিষ্ঠতা ছিল।

সে খবরে এও শোনা গেছে, আরমানের আসন্ন প্রযোজিত চলচ্চিত্রে নায়িকা শিরিন শিলার অভিনয়ের কথা ছিল। তবে সেই সিনেমায় অভিনয়ের পূর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন যুবলীগ নেতা আরমান।

চলমান ক্যাসিনোবিরোধী অভিযানে দেশব্যাপী সমালোচিত-আলোচিত ব্যক্তি ঢাকা মহানগরের দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সঙ্গে তাকে মদ্যপ অবস্থায় আটক করা হয় বলে জানা যায়। এমনকি আটকের পর দুজনকেই বহিষ্কার করেছে যুবলীগ।

গণমাধ্যমগুলোর খবরে আরও জানা যায়, নায়িকা শিলার ওপর নজরদারির মাধ্যমে আরমানের খোঁজ পেয়েছে র‍্যাব। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে এও জানানো হয়, সম্রাট ও তার সঙ্গী আরমানকে ধরতে বেশ বেগ পেতে হয়েছে তাদের।

তবে আরমানকে কি আসলেই শিলার উপর নজরদারি রেখে ধরেছিল র‌্যাব? এমন প্রশ্নের উত্তর জানতে কথা হয় নায়িকার সাথে। এ ব্যাপারে চিত্রনায়িকা শিরিন শিলা বলেছেন, যুবলীগের বহিষ্কৃত নেতা এনামুল হক আরমানকে গ্রেপ্তারের জন্য র‍্যাব আমার ওপর নজরদারি রেখেছিল উল্লেখ করে অনেক গণমাধ্যমে খবর বেরিয়েছে। এখানে প্রশ্ন, যদি তাই হয় তবে র‍্যাব কেন আমাকে জিজ্ঞাসাবাদ করলো না? আসলে আমাকে নজরে রেখে কীভাবে আরেকজনকে গ্রেপ্তার করবে, তা আমার জানা নেই। দুদিন আগে আমি দুবাই থেকে দেশে ফিরেছি। এসব কথা বানোয়াট, গণমাধ্যমের সৃষ্টি।

শিলা আরও বলেন, আমি দীর্ঘদিন ধরেই সুনামের সঙ্গে মিডিয়ায় কাজ করছি। যে কারণে অনেক মানুষের সঙ্গে আমার পরিচয়। তবে আরমান সাহেবের সঙ্গে আমার কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই।

শিরিন শিলার চলচ্চিত্রে আগমন ঘটে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘হিটম্যান’-এ অভিনয়ের মধ্য দিয়ে। তবে সিনেমায় আসার আগে ছোটবেলা থেকেই নাচ চর্চা করতেন তিনি। এরপর অভিনয় করেছেন শিশুশিল্পী হিসেবে বেশ কিছু নাটকে। পরে সেখান থেকে সিনেমায় আসেন এ নায়িকা।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
দাঁড়িপাল্লার পক্ষে গোপন মিছিল থেমে নেই: সারোয়ার তুষার Feb 05, 2026
img
শনিবার উত্তরাঞ্চলের তিন জেলা সফর করবেন তারেক রহমান Feb 05, 2026
img
নির্বাচনে ভোটাররা মার্কা দেখে নয়, প্রার্থী দেখে ভোট দেবেন : রুমিন ফারহানা Feb 05, 2026
img
তোমাকে খুব মনে পড়ে : অর্জুন কাপুর Feb 05, 2026
img
টাকা দেন বলেই আপনি কাউকে কিনে নেননি : সাফা কবির Feb 05, 2026
img
জামায়াত-এনসিপির ইশতিহার ঘোষণা অনুষ্ঠানে থাকতে পেরে সম্মানিত বোধ করছি : মোনামী Feb 05, 2026
img
আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করবো: তাসনিম জারা Feb 05, 2026
img
এনসিটি ইস্যুতে বন্দর ভবনে বৈঠকে নৌ উপদেষ্টা, বাইরে সেনাবাহিনীর অবস্থান Feb 05, 2026
img
নৌ উপদেষ্টার গাড়িবহর আটকে শ্রমিকদের বিক্ষোভ Feb 05, 2026
img
বাংলাদেশের পাশে পাকিস্তানকে দেখে খুশি ইংল্যান্ডের সাবেক অধিনায়ক Feb 05, 2026
img
একদিনে ট্রেনে টিকিটবিহীন ৫২২০ যাত্রী, জরিমানাসহ আদায় সাড়ে ১০ লাখেরও বেশি টাকা Feb 05, 2026
img
সৌদিতে ‘উট পাসপোর্ট প্রকল্প’ চালু! Feb 05, 2026
img
জামায়ত আমিরের জনসভা, কানায় কানায় পূর্ণ নওগাঁর এটিএম মাঠ Feb 05, 2026
img
টানা দ্বিতীয় ম্যাচ বয়কটের পথে রোনালদো Feb 05, 2026
img
৩৩ বছর আগের ছবি পোস্ট করে নস্টালজিক ফারুক আহমেদ Feb 05, 2026
img
নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না: ফুয়াদ Feb 05, 2026
img
রাজশাহীর চার জেলায় আজ জামায়াত আমিরের নির্বাচনী জনসভা Feb 05, 2026
img
ভোটকেন্দ্রে ৫ মিনিটে ফোর্স পৌঁছাবে : চট্টগ্রাম জেলা প্রশাসক Feb 05, 2026
img

আশুলিয়ায় লাশ পোড়ানো মামলা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ৮ আসামিকে Feb 05, 2026
img
ভোটের দিন চলবে বাড়তি মেট্রোরেল Feb 05, 2026