© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ডিসেম্বরে আসছে ‘বিশ্বসুন্দরী’

শেয়ার করুন:
ডিসেম্বরে আসছে ‘বিশ্বসুন্দরী’

ফাইল ছবি

entertainment-reporter
০৬:১১ পিএম | ০৯ নভেম্বর, ২০১৯

চলতি বছরের ডিসেম্বরে আসছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রটি। ছবিটির প্রযোজনা সূত্রে এমনটাই জানা গেছে। ডিসেম্বরের ৬ তারিখ বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পাবে। এই ছবিতে জুটিবদ্ধ হয়েছেন সিয়াম ও পরীমনি। রুম্মান রশীদ খানের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত এ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সান মোশন পিকচার্স।

চলতি বছরের ডিসেম্বরে আসছে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্বসুন্দরী’ চলচ্চিত্রটি। ছবিটির প্রযোজনা সূত্রে এমনটাই জানা গেছে।

ডিসেম্বরের ৬ তারিখ বাংলাদেশের প্রেক্ষাগৃহে ‘বিশ্বসুন্দরী’ মুক্তি পাবে। এই ছবিতে জুটিবদ্ধ হয়েছেন সিয়াম ও পরীমনি। রুম্মান রশীদ খানের কাহিনী, সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত এ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সান মোশন পিকচার্স।

এদিকে ছবিটির মুক্তি উপলক্ষে এরই মধ্যে প্রকাশিত হয়েছে এর প্রথম পোস্টার। তাতে দেখা সিয়াম এবং পরীমনিকে দেখা গেছে।

পোস্টারে দেখা যায়, বিষণ্ণ পরীমনিকে নিজের চেহারা দেখছেন আয়নায়। চশমা চোখে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছেন সিয়াম। তার চোখে মুখেও বিষন্নতার ছাপ।

‘বিশ্বসুন্দরী’-তে সিয়াম-পরীমনি ছাড়াও আরো অভিনয় করেছেন আলমগীর, চম্পা, আনন্দ খালেদ, মনিরা মিঠু, হীরা, সুজন প্রমুখ।

এর আগে, চলতি বছরের ৩ এপ্রিল রাজধানীর একটি রেস্তোরাঁয় ছবিটির মহরত অনুষ্ঠিত হয়েছিল। এরপর ১৮ জুন থেকে ফরিদপুরে শুরু হয়েছিল চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন