আজীবন সন্মাননায় ভূষিত হয়ে যা বললেন আলমগীর

চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় চলতি বছর (২০১৮ সালের জন্য) আজীবন সন্মাননা পাচ্ছেন চিত্রনায়ক ও প্রযোজক এম এ আলমগীর এবং অভিনেতা প্রবীর মিত্র। অবশ্য এর আগে তিনি ‘শ্রেষ্ঠ অভিনেতা’ ক্যাটাগরিতে সাতবার এবং ‘শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনেতা’ ক্যাটাগরিতে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন।

এই প্রসঙ্গে বাংলাদেশ টাইমস প্রতিনিধির কাছে পুরস্কারপ্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আলমগীর বলেন, ‘আসলে আমি অভিনয় করছি ৪৭ বছর ধরে। আমার আরও পথচলা বাকি। আমার তো লাইফ এখনো শেষ হয়নি। তবে আমি আনন্দিত, পুরস্কারের কথা শুনে বেশ ভালো লাগছে। আমি খুব ছোটখাটো একজন অভিনেতা। অভিনয় করার চেষ্টা করেছি কিন্তু ভালো অভিনয় এখনো করতে পারিনি। চেষ্টা করে যাচ্ছি, ভবিষ্যতেও চেষ্টা চালিয়ে যাবো।’

আলমগীরের সাথে ২০১৮ সালে আজীবন সম্মাননা দেয়া হচ্ছে অভিনেতা প্রবীর মিত্রকে। তার প্রসঙ্গে কী বলবেন? এমন উত্তরে নায়ক আলমগীর বলেন, ‘প্রবীর মিত্র খুবই শক্তিশালি অভিনেতা। প্রবীর আমার খুব কাছের একজন বন্ধু। ইন্ডাস্ট্রির সবাইকে ও আপনি করে কথা বলে। আর সবাই ওকে প্রবীর দা বলে ডাকে। শুধুমাত্র আমার সঙ্গে প্রবীর দার তুমি সর্ম্পক। আমার সঙ্গে ওকেও সম্মাননা দেয়া হচ্ছে এটা সত্যি আনন্দের। বাকি সবার জন্যও ভালো লাগছে।’

বহুদিন অভিনয়ে আপনি, পাঠকের উদ্দেশ্যে কিছু বলুন। আলমগীর বলেন, ভক্তরা, সবাই আমার জন্য দোয়া করবেন, যাতে শেষ বয়সে আপনাদের জন্য ভালো কিছু করে যেতে পারি। আমি আরো অনেকদিন অভিনয় করতে চাই। আমি বিশ্বাস করি, এ সম্মাননা আমাকে দেয়া হয়েছে অনুপ্রেরণা দেয়ার জন্যই। সবাই আমার জন্য দোয়া করবেন।’

১৯৭৩ সালে আলমগীর কুমকুম পরিচালিত ‘আমার জন্মভূমি’ চলচ্চিত্রে অভিনয় করার মাধ্যমে অভিষেক হয় আলমগীরের। ১৯৭৮ সালে ‘জিঞ্জির’ চলচ্চিত্রে রাজ্জাক ও সোহেল রানার সঙ্গে অভিনয় করে পরিচিতি লাভ করেন তিনি।

আলমগীর পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নিষ্পাপ’। ১৯৮৫ সালে মুক্তি পায় এটি। ১৯৫০ ঢাকায় জন্মগ্রহণ করেন চিত্রনায়ক আলমগীর। তার পিতা কলিম উদ্দিন আহম্মেদ ওরফে দুদু মিয়া। ঢালিউডের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’ এর একজন অন্যতম প্রযোজক আলমগীর।

প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরুপ প্রতি বছর ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ প্রদান করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। গত ৫ নভেম্বর ২০১৭ ও ২০১৮ সালের পুরস্কারপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করে তথ্য মন্ত্রণালয়। সেখানে আজীবন সন্মাননায় ভূষিত হন নায়ক আলমগীর।

 

টাইমস/জেকে/এইচইউ

Share this news on:

সর্বশেষ

img
জনপ্রিয় অভিনেতা আহমেদ রুবেলকে হারানোর দুই বছর Feb 07, 2026
img
আমাদের প্রথম ও শেষ ঠিকানা এই বাংলাদেশ: তারেক রহমান Feb 07, 2026
img
খালেদের ৪ উইকেট, ১৪৬ রানের টার্গেটে ব্যাটিংয়ে শান্তর দুর্বার Feb 07, 2026
img
নওগাঁয় নিপাহ ভাইরাসে নারীর মৃত্যু Feb 07, 2026
img
রেকর্ড ছুঁয়ে মালিঙ্গা-সাকিবের পাশে নাম লেখালেন হোল্ডার Feb 07, 2026
img
বৌভাতে ভরপুর বাঙালিয়ানা, নতুন বউয়ের সাজে নজর কাড়লেন প্রিয়াঙ্কা Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে পিসিবির সঙ্গে আলোচনায় আইসিসি Feb 07, 2026
img
বৌভাতে ‘তুই’ থেকে ‘তুমি’, প্রিয়াঙ্কার মিষ্টি খুনসুটিভরা মুহূর্ত Feb 07, 2026
img
এবার সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করছেন মিথিলা! Feb 07, 2026
একটি বিখ্যাত কুসংস্কার। ইসলামিক জ্ঞান Feb 07, 2026
img
আচরণবিধি লঙ্ঘনের জন্য জামায়াত প্রার্থীকে শোকজ Feb 07, 2026
আগামী ২দিন ঢাকায় জনসভায় অংশগ্রহণ করবেন তারেক রহমান: মাহদী আমিন Feb 07, 2026
ভারত-পাকিস্তান ম্যাচ না হলে আইসিসির কত টাকা ক্ষতি হবে Feb 07, 2026
img
বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ঘোষণা করল ইংল্যান্ড Feb 07, 2026
img
চলে গেলেন যাত্রাশিল্পের কিংবদন্তি মিলন কান্তি দে Feb 07, 2026
img
অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করল বার্সেলোনা Feb 07, 2026
img
সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনকে শেষ শ্রদ্ধা জানাতে তার বাসায় মির্জা ফখরুল Feb 07, 2026
img
একটি মহল কোনোভাবেই এ দেশে নির্বাচন হোক তা চায় না : এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু Feb 07, 2026
img
রাজা-মধুবনীর ছেলে কেশবকে 'কাকাবাবু' লুকে দেখে মুগ্ধ প্রসেনজিৎ! Feb 07, 2026
img
হেটমায়ারের রেকর্ডের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের সহজ জয় Feb 07, 2026