হুট করে দেশে এসেছেন শাবনূর, পরিকল্পনা কি?

ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর। মঙ্গলবার রাতের একটি ফ্লাইটে হুট করে অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছেন তিনি। এসময় তার সঙ্গে এসেছে একমাত্র সন্তান আইজান। এসেই শাবনূর বলেন, এবারো বেশি দিন থাকা হবে না আমার। অল্প সময়ের জন্য এসেছি। আমার ছেলে আইজানও এসেছে।

এর আগেও বিভিন্ন সংবাদমাধ্যমে শাবনূর জানিয়েছিলেন, যখন তিনি বিদেশে থাকেন, তখন তার মনটা দেশে পড়ে থাকে। ওইসময় দেশের মানুষের কথা, ভক্তদের কথা খুব মনে পড়ে শাবনূরের। তাই অস্ট্রেলিয়ায় বেশিদিন থাকার ইচ্ছে করে না নায়িকার। প্রায়ই প্রতি বছর সিডনি টু ঢাকা, আবার ঢাকা টু সিডনি দৌঁড়ঝাপ করতে দেখা যায় এই তারকাকে।

এবার দেশে আসার পর বাংলাদেশ টাইমস প্রতিনিধির সাথে কথা হয় নায়িকা শাবনূরের সাথে। তার কাছে জানতে চাওয়া হয়, এবার দেশে কি পরিকল্পনা? শাবনূর বলেন, আমি জীবনে কখনো কোনো কাজে পরিকল্পনা করে করিনি। এবারো দেশে এসে কি করবো আর কি করবো না তা এখন বলতে পারছি না। তবে ইচ্ছে আছে সবার সঙ্গে দেখা করবো। সবার খোঁজ খবর নিবো।

এদিকে আগামী ১৭ ডিসেম্বর নায়িকা শাবনূরের জন্মদিন। এই দিন কি দেশে পালন করবেন না বিদেশে? এমন প্রশ্নের উত্তরে শাবনূর বলেন, এবার ঢাকাতেই জন্মদিনটা পালন করার ইচ্ছে রয়েছে। এদিন সবার সাথে দেখা করে আড্ডা দিয়ে সময় কাটাতে চাই। বিশেষ কোনো আয়োজন আসলে এখনো ঠিক করিনি। তবে আমি খুবই সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি।

শাবনূর অনেকদিন ধরে বলছিলেন চলচ্চিত্রে ফেরার কথা। সেটা কবে হবে? এমন উত্তরে নায়িকা বলেন, আমি চাইলেই হঠাৎ করে কাজ শুরু করতে পারি। তবে ফিট হয়ে দর্শকদের সামনে ফিরতে চাই। আর ফিট হতে তো সময় লাগবে। কারণ চাইলেই তো হঠাৎ করে ওজন কমানো বা শুকানো সম্ভব না। তবে হ্যাঁ কাজ করার ইচ্ছে আমার আছে। সময়মতো আমি কাজে ফিরবো।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
মব, ভীতি ও অনিশ্চয়তার খবর আরো ঘন হচ্ছে : জিল্লুর রহমান Feb 01, 2026
img
শাহরুখ-হৃতিকের ‘তিক্ত’ সম্পর্কের মাঝেই মুখোমুখি ২ তারকা! Feb 01, 2026
img
মুস্তাফিজের পর পিএসএল নিলামে নিবন্ধন করলেন সাকিব Feb 01, 2026
img
নোয়াখালীতে যুবশক্তির নেতার বিএনপিতে যোগদান Feb 01, 2026
img
নারী ইস্যুতে দলের অবস্থান জানালেন জামায়াত আমির Feb 01, 2026
img
আপিল বিভাগেও প্রার্থীতা বাতিল হল কুমিল্লার গফুর ভূঁইয়ার Feb 01, 2026
img
গণতন্ত্রের রূপকার খালেদা জিয়া, বাহক তারেক রহমান: বুলু Feb 01, 2026
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন বৈঠক, ইরানে মার্কিন হামলার পক্ষে সৌদি আরব! Feb 01, 2026
img
বিচ্ছেদ পরবর্তী জীবন নিয়ে মুখ খুললেন অনুশ্রী দাস! Feb 01, 2026
img
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি হয়েছে ৩৯৩ কোটি টাকার পণ্য Feb 01, 2026
img
জাতীয় দলের নতুন কেন্দ্রীয় চুক্তি, থাকছে না ‘এ প্লাস’ ক্যাটাগরি Feb 01, 2026
img
সিইসির সঙ্গে বিএনপির বৈঠক দুপুরে Feb 01, 2026
img
আজ থেকে স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করল বাজুস Feb 01, 2026
img
রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক Feb 01, 2026
img
সালমানের পর এবার রোহিত শেঠির বাড়িতে হামলা! Feb 01, 2026
img
হিন্দু ভাইদের পেলে মনে হয় অনেক দিন থেকে চিনি: আমির হামজা Feb 01, 2026
img
প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে সালাহর আরেকটি রেকর্ড Feb 01, 2026
img
মঞ্জুরুলের প্রার্থিতা নিয়ে জটিলতা, নির্বাচনে সুযোগ নেই Feb 01, 2026
img
অভিযোগ থাকার পরেও কেন ছোটপর্দায় অভিনেত্রীরা? Feb 01, 2026
img
নির্বাচনে বাঁধা নেই কুমিল্লা-১০ আসনে বিএনপির মোবাশ্বের আলমের Feb 01, 2026