© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

একই কাপড় দুবার পরে সমালোচনার মুখে অক্ষয়!

শেয়ার করুন:
একই কাপড় দুবার পরে সমালোচনার মুখে অক্ষয়!

অক্ষয় কুমার

entertainment-desk
০৬:০১ পিএম | ৩০ নভেম্বর, ২০১৯

‘হাউজফুল ৪’ এবং ‘গুড নিউজ’ সিনেমায় একই টি-শার্ট পড়ে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার।

‘হাউজফুল ৪’ এবং ‘গুড নিউজ’ সিনেমায় একই টি-শার্ট পড়ে অভিনয় করে সমালোচনার মুখে পড়েছেন বলিউড খিলাড়ি খ্যাত অভিনেতা অক্ষয় কুমার।

এ কারণে ট্রেলারের ক্লিপ কেটে একসঙ্গে জোড়া দিয়ে কটাক্ষ করা হচ্ছে তাকে। সমালোচনা এতটাই কড়া হচ্ছে যেন মুখ খোলার সাহস করছেন না এ অভিনেতা। তবে শুধু অক্ষয় কুমারই নয়, পোশাকের জন্য সমালোচনার মুখে পড়েছেন রানি মুখার্জিও।

এছাড়া সম্প্রতি বিবাহবার্ষিকীতে সব্যসাচী মুখার্জির ডিজাইন করা একটি পাঞ্জাবি পরেন রণবীর সিং। ওই ঘটনার কয়েকদিনের মধ্যে রানি মুখার্জিও একই ডিজাইনের সালোয়ার কামিজ পরে একটি পার্টিতে গিয়েছেন। এরপরই ট্রলের মুখে পড়েন তিনি।

তবে রণবীরের মতো একই ডিজাইন এবং রঙের পোশাক রানি কেন পড়েছেন, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বর্তমানে ‘গুড নিউজ’ ছবির প্রমোশনে ব্যস্ত অক্ষয় কুমার। এই ছবিতে কারিনা কাপুর খান, দলজিত সিং দোসাঞ্জ এবং কিয়ারা আদবানির সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন অক্ষয়।

 

টাইমস/জেকে/এইচইউ

মন্তব্য করুন