© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শেখ হাসিনার প্রশংসায় যা বললেন সালমান!

শেয়ার করুন:
শেখ হাসিনার প্রশংসায় যা বললেন সালমান!

ফাইল ছবি

entertainment-desk
০৪:১৭ পিএম | ০৯ ডিসেম্বর, ২০১৯

হয়ে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে শুভসূচনা হয় বিবিপিএলের। তিনি রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

হয়ে গেলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরের জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বিপিএলের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই আয়োজনে সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ। তারা পুরো অনুষ্ঠানটিকে মাতিয়ে রেখেছিলেন। বলিউড ভাইজান খ্যাত সালমান খান পারফরম্যান্সের শেষের দিকে দর্শকদের উদ্দেশে বাংলা ভাষায় কথা বলে সবার মন ও হৃদয় জয় করেন।

অনুষ্ঠানে সালমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করতেও ভুল করেননি। তার মুখে প্রধানমন্ত্রীর প্রশংসা শুনে আপ্লুত হয়েছেন বাংলাদেশিরা।

শুধু মঞ্চেই নয়, টুইটার অ্যাকাউন্টেও বাংলাদেশ প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন সালমান। তারই ব্যবহৃত ‘চুলবুল পাণ্ডে’ নামক টুইটার আইডি থেকে সালমান একটি স্ট্যাটাস শেয়ার করেছেন।

রোববার রাত ১১টা ২৫ মিনিটে দেয়া টুইটারে সালমান লিখেছেন– ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ক্যাটরিনা ও আমি। এমন চমৎকার একজন নারীর সঙ্গে সাক্ষাৎ করা সত্যিই আনন্দের ও সম্মানের।’

এর আগে রাত ৮টা ৩ মিনিটে মিরপুর ক্রিকেট গ্রাউন্ডে প্রেসিডেন্ট বক্সে প্রধানমন্ত্রীর সঙ্গে কুশলবিনিময় করেন সালমান ও ক্যাটরিনা। এর পরই প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি তোলেন তারা।

সেই ছবিও টুইটে প্রকাশ করেছেন বলিউড ভাইজান সালমান খান। এর পর রাতে ক্যাটরিনার নাচের ঝলক পরিবেশনের পর মঞ্চে আসেন সালমান খান। এ সময় দর্শকদের সঙ্গে কথা বলেন তিনি।

বাংলায় সালমান বলেন, কেমন আছেন? আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি।

এরপর পরই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সালমান বলেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন