© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গাইলেন-নাচলেন বিয়ে মাতালেন ক্যাটরিনা!

শেয়ার করুন:
গাইলেন-নাচলেন বিয়ে মাতালেন ক্যাটরিনা!

ক্যাটরিনা

entertainment-desk
০৪:৩২ পিএম | ০৮ জানুয়ারি, ২০২০

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা। আলোচিত এ নায়িকা আবার খবরের খোরাক হলেন ভারতীয় গণমাধ্যমে। সম্প্রতি তার ঘনিষ্ঠ এক বান্ধবীর বিয়ে ছিল ভারতের গোয়ায়। সেই উপলক্ষ্যে গোয়ায় গিয়েছিলেন ক্যাটরিনা।

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা। আলোচিত এ নায়িকা আবার খবরের খোরাক হলেন ভারতীয় গণমাধ্যমে। সম্প্রতি তার ঘনিষ্ঠ এক বান্ধবীর বিয়ে ছিল ভারতের গোয়ায়। সেই উপলক্ষ্যে গোয়ায় গিয়েছিলেন ক্যাটরিনা।

তবে অনুষ্ঠানে গিয়ে পুরো আয়োজন জমিয়ে দিয়েছিলেন তিনি। সেখানে হাজির হয়ে ক্যাটরিনা শুরুতে গাইলেন পরে নাচলেন এভাবে পুরো বিয়েই মাতিয়ে দিলেন নায়িকা।

ওই অনুষ্ঠানে ক্যাটরিনাকে দেখা গেছে এমব্রয়ডারি করা আকাশি রঙের লেহেঙ্গা পরিহিত অবস্থায়। তার অনন্য পোশাকে উপস্থিতি আমন্ত্রিত অতিথিদের নজর কেড়েছিল। অনুষ্ঠানে রূপের সঙ্গে পাল্লা দিয়ে ভুবন ভোলানো নাচ দেখিয়ে বান্ধবীর বিয়েটাকে স্মরণীয় করে তোলেন ক্যাটরিনা।

এদিকে নতুন বছরে সেই নাচের ছবি নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ক্যাটরিনা। আর সঙ্গে জানিয়ে দেন এক বিশেষ বার্তা, ‘হৃদয়ে লিখে নাও, প্রতিটি দিনই তোমার জন্য সেরা।’

এ বাক্যে হ্যাশট্যাগে যুক্ত করেন নতুন বছর ২০২০ কে। বিয়ের অনুষ্ঠান থেকে ফাঁস হওয়া তার নাচের এক টুকরো ভিডিও ঘুরে বেড়াচ্ছে এখন অনলাইনে। যা রীতিমত হৈচৈ ফেলেছে নেটদুনিয়ায়।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন