বুবলী বাদ, আবার জাহারার নায়ক হচ্ছেন শাকিব

ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার সিনেমা মানেই নতুন কিছু, নতুন খবর, নতুন কোন সুপারহিট ছবির গল্প। তাই ঢালিউডের নায়িকারাও মুখিয়ে থাকে তার ছবির নায়িকা হতে।

এদিকে শাকিবের ‘আগুন’ সিনেমায় জুটি বেঁধেছিলেন ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে আলোচনায় আসা জাহারা মিতু। সেই সিনেমাটি এখনও নির্মাণাধীন। তবে সেই সিনেমা শেষ হওয়ার আগে আরও একটি নতুন খবর উড়ছে ঢালিউডের আকাশে।

শোনা যাচ্ছে, প্রথম ছবি শেষ হতে না হতেই দ্বিতীয় ছবিতে জুটি বাঁধতে চলেছেন শাকিব-মিতু। এটি পরিচালনা করবেন ওয়াজেদ আলী সুমন। এমন খবরই শোনা যাচ্ছে এবার সবদিকে।

আগে শাকিব খান একের পর এক জুটি বাঁধতেন ঢালিউডের আরেক নায়িকা বুবলীর সাথে। তবে এবার তাকে বাদ দিয়ে একের পর এক জাহারার নায়ক হচ্ছেন তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, নাম ঠিক না হওয়া ছবিটিতে শিগগির চুক্তিবদ্ধ হবেন শাকিব খান। সবকিছু ঠিক থাকলে ‘আগুন’ সিনেমার পর এটি হবে শাকিব-মিতু জুটির দ্বিতীয় ইনিংস।

খবরটি কতটুকু নিশ্চিত? জানতে আলাপ হয় পরিচালক ওয়াজেদ আলী সুমনের সঙ্গে। তিনি বলেন, আমি আমার নতুন ছবির জন্য শাকিব খানের সঙ্গে আলাপ করেছি। তবে এখনো চূড়ান্ত হয়নি সবকিছু। তবে তিনি গল্প পছন্দ হওয়ায় আগ্রহ প্রকাশ করেছেন। একই আলাপ হয়েছে মিতুর সঙ্গেও। তবে কিছুই নিশ্চিত হয়নি।

পরিচালক আরও জানান, নতুন সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। দুই একদিনের মধ্যে এটি হাতে আসবে। সেটি নিয়ে নায়ক-নায়িকার সঙ্গে বসবো। ব্যাটে বলে মিললে ছবির নামসহ আনুষ্ঠানিক ঘোষণা তখনই দিতে চাই।

ওয়াজেদ আলী সুমন পরিচালিত নতুন ছবির চিত্রনাট্য লিখছেন দেলোয়ার হোসেন দিল। এমনটিও জানিয়েছেন পরিচালক নিজেই।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
হাদি হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ Feb 06, 2026
জামায়াত ক্ষমতায় গেলে নারীরা রাত ১১টাতেও বাইরে নিরাপদ থাকবেন: মাহমুদা মিতু Feb 06, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 06, 2026
সুষ্ঠু ভোটের জন্য যা প্রয়োজন, সে/না/বা/হি/নী সব করবে: সে/না সদস্য। Feb 06, 2026
সম্মানের প্রশ্নে আপসহীন অনির্বাণ ভট্টাচার্য Feb 06, 2026
গুঞ্জন নয় সত্যি, ফের মা হচ্ছেন বুবলী Feb 06, 2026
রাজনৈতিক বিক্ষোভে আতঙ্কিত শ্রদ্ধা–সিদ্ধান্ত, জানাল পরিবার Feb 06, 2026
img
জরুরি প্রয়োজন ছাড়া ব্রিটিশ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা Feb 06, 2026
img
প্রথমবার জুটি বাঁধতে পারেন আলিয়া-রাজকুমার Feb 06, 2026
img
এখন দেশের নিয়ন্ত্রক জনগণ : তারেক রহমান Feb 06, 2026
img
তরুণদের নিয়ে ভবিষ্যৎ দেশ গড়বো : আমীর খসরু Feb 06, 2026
img
শেষ দফার শুটিংয়ে ব্যস্ত আলফা দল Feb 06, 2026
img
নতুন ছবিতে এক ফ্রেমে আল্লু অর্জুন-রাশমিকা Feb 06, 2026
img
মধ্যরাতে মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল ঠাকুরগাঁও- দিনাজপুর Feb 06, 2026
img
চশমা লুকে নজর কাড়লেন মৃণাল Feb 06, 2026
img
দিশাকে ঘিরে জল্পনায় নতুন মোড় Feb 06, 2026
img
চশমায় নতুন লুকে মুগ্ধতা ছড়াল ম্রুণাল ঠাকুর Feb 06, 2026
img
গুঞ্জনে ইতি টানলেন ম্রুণাল Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় যেতে পারবে না বুঝে ষড়যন্ত্রের জাল বুনছে : মেজর হাফিজ Feb 06, 2026
img
রান্নাঘরে আড্ডা আর মজা- কনীনিকার সঙ্গে কোমর বেঁধে কুকিংয়ে স্বস্তিকা! Feb 06, 2026