পরিচালক ও সুচরিতার মধ্যে সেদিন যা ঘটেছিল

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী সুচরিতাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পরিচালক রফিক শিকদারের বিরুদ্ধে।

অভিযোগে উঠেছে, শুটিংয়ে উত্তেজিত হয়ে পরিচালক রফিক শিকদার সুচরিতাকে মারতে যান।

জানা গেছে, সোমবার পাবনার শাহজাদপুরে ‘বসন্ত বিকেল’ ছবির শুটিং চলছিল। রফিক শিকদার পরিচালিত এ ছবিতে অভিনয় করছেন সুচরিতা। ঘটনার দিন সকাল থেকে শুটিং করার জন্য সুচরিতাকে বসিয়ে রাখা হয়।

সারাদিন অপেক্ষায় থাকার পর বিকালে রফিক শিকদারের কাছে বসিয়ে রাখার কারণ জানতে চান এ অভিনেত্রী। এ সময় নির্মাতা উত্তেজিত হয়ে পড়েন। দুজনের বাকবিতণ্ডার এক পর্যায়ে সুচরিতাকে মারতে যান রফিক শিকদার। তখন শুটিং স্পটে থাকা ক্যামেরাম্যানরা এগিয়ে এসে তাকে আটকান।

ঘটনার পরপরই শুটিং স্পট ছেড়ে ঢাকায় চলে আসেন সুচরিতা। পরে তিনি বিষয়টি লিখিতভাবে চলচ্চিত্র শিল্পী সমিতিতে অভিযোগ করেছেন।

এর পরিপ্রেক্ষিতে শিল্পী সমিতি পরিচালক রফিককে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি পরিচালক সমিতিতেও অভিযোগ জানিয়েছে শিল্পী সমিতি।

অভিযোগের বিষয়ে কথা হয় অভিনেত্রী সুচরিতার সাথে। তিনি বাংলাদেশ টাইমসকে বলেন, আমি লিখিত অভিযোগ দিয়েছি। আমার মতো সিনিয়র একজন শিল্পীর ওপর হাত তোলার সাহস সে কীভাবে পেল। এর জবাব আমি চাই। সুষ্ঠু বিচার প্রত্যাশা করছি।

অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন পরিচালক রফিক শিকদারও। তিনি বলেন, সুচরিতা আপার ওপর হাত তুলি নাই। কথা কাটাকাটি হয়েছে। অনেক গালাগালিও করেছেন। এর চেয়ে বেশিকিছু না। আমার মা নিয়েও গালি দিয়েছেন। এরপর আমি উত্তেজিত হয়ে উঠি। আমি পরিচালক সমিতিতে প্রাথমিক কথা বলেছি। প্রযোজক সমিতির সভাপতি খসরু ভাইকেও বিষয়টি জানিয়েছি।

এদিকে, এই ঘটনায় পরিচালক রফিক সিকদার সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছেন। তিনি বলেন, জায়েদ খান আমাকে পুলিশি ক্ষমতা দেখিয়ে হুমকি দিয়েছেন। জায়েদ খান আমাকে বলেছেন, সুচরিতা যদি তোকে ওখানে কুপিয়ে মেরেও ফেলে তাও তোর সহ্য করতে হবে। এসময় আমার মা তুলেও জায়েদ খান একটা গালি দেন।

তবে পরিচালক রফিক সিকদারের এসব অভিযোগের প্রসঙ্গে জায়েদ খানের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি জানান, বিষয়টি মিথ্যা।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
‘কমলী’ গানে ঠিক কী হয়েছিল ক্যাটরিনার? Feb 06, 2026
img
কমছে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি আয়, শিগগিরই ঘুরে দাঁড়ানোর ক্রয়াদেশও নেই Feb 06, 2026
img
সাথে থাকলে সঙ্গী, না থাকলেই জঙ্গি: গোলাম পরওয়ার Feb 06, 2026
img
নীরবতা ভেঙে দাম্পত্য নিয়ে বার্তা, সামাজিক মাধ্যমে প্রশংসিত অভিষেক Feb 06, 2026
img
‘পুরুষের অযাচিত অধিকারবোধ থামাতে হবে, বাড়িতে এই আলোচনা জরুরি’ বললেন কুমুদ-মনোজ Feb 06, 2026
img
সোশ্যাল মিডিয়াকে ডাস্টবিন মনে হয় : জয়া আহসান Feb 06, 2026
img
টি-২০ বিশ্বকাপে কাউকেই ফেবারিট মনে হয় না রাবাদার! Feb 06, 2026
img
এবার অভিনেতা সালমানের আলোচিত প্রেমিকার সঙ্গে জুটি বাঁধছেন অরিজিৎ Feb 06, 2026
img
সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: হেফাজতের আমির Feb 06, 2026
img
বিএনপির দুই শতাধিক কর্মীর জামায়াতে ইসলামীতে যোগদান Feb 06, 2026
img
প্রিয় তারেক রহমান, আসুন উন্মুক্ত মঞ্চে আলোচনা করি: জামায়াত আমির Feb 06, 2026
img
সাহেবের ধারাবাহিকে ফেরার জল্পনা তুঙ্গে, নতুন গল্পে খলনায়িকা হিসাবে দেখা যাবে কাকে? Feb 06, 2026
img
ভোটারদের বেশকিছু প্রতিশ্রুতি দিলেন রুমিন ফারহানা Feb 06, 2026
img
ওমানে ইরান-যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনা ‘আপাতত’ শেষ Feb 06, 2026
img
ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের আহতের ঘটনায় জামায়াত ও এনসিপি নেতাদের নিন্দা Feb 06, 2026
img
বাংলাদেশকে ছাড়াই কাল থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ Feb 06, 2026
img
যৌথ অভিযানে গ্রেফতার ৩৬৮, অস্ত্র ও মাদক উদ্ধার Feb 06, 2026
img
কেউ যদি ভোট ইঞ্জিনিয়ারিং করতে চায় ছাড় দেব না: জামায়াত আমির Feb 06, 2026
img
ভুল রাজনীতির কারণে বিএনপি এখন ছোট দল হয়ে গেছে: সাদিক কায়েম Feb 06, 2026
img
টিকিট ছাড়াই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন দর্শকরা Feb 06, 2026