গ্রামীণ সাজে চমক দিলেন জাহ্নবী কাপুর
ছবি: সংগৃহীত
০৪:০৮ এএম | ০৭ মার্চ, ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী জাহ্নবী কাপুর-এর জন্মদিন উপলক্ষে নতুন চমক দিল আসন্ন ছবি ‘পেড্ডি’র নির্মাতারা। জন্মদিনে অভিনেত্রীর একটি বিশেষ পোস্টার প্রকাশ করা হয়েছে, যা প্রকাশের পরই অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
এই ছবিতে জাহ্নবীর নতুন রূপ নজর কেড়েছে সবার। পোস্টারে তাঁকে দেখা যায় গ্রামীণ আবহের অনুপ্রেরণায় তৈরি এক পোশাকে। মেরুন রঙের ব্লাউজের সঙ্গে মিলিয়ে লেহেঙ্গা পরে হাজির হয়েছেন তিনি। ঐতিহ্যবাহী সাজের সঙ্গে আধুনিকতার ছোঁয়া মিলিয়ে তৈরি হয়েছে ভিন্নধর্মী এক উপস্থিতি। ফলে ‘গ্রাম্য সুন্দরী’ ভাবনাটিকে আরও আড়ম্বরপূর্ণ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরা হয়েছে।

পোস্টারের দৃশ্যে একটি জিপগাড়ির পাশে বসে থাকতে দেখা যায় জাহ্নবীকে। অল্প আলোয় ঘেরা পটভূমিতে গোলাকার লাল কাঁচের চশমা ঠিক করতে দেখা যায় তাঁকে। খোলা চুল, আত্মবিশ্বাসী ভঙ্গি ও তীক্ষ্ণ দৃষ্টিতে ফুটে উঠেছে চরিত্রটির দৃঢ় ব্যক্তিত্ব, পাশাপাশি রয়েছে সৌন্দর্য ও আভিজাত্যের ছাপ।
ছবিটিতে মুখ্য ভূমিকায় রয়েছেন দক্ষিণের জনপ্রিয় অভিনেতা রাম চরণ। বুচি বাবু সানা পরিচালিত এই ছবিটি নিয়ে আগেই দর্শকদের মধ্যে বড় প্রত্যাশা তৈরি হয়েছে। নতুন পোস্টার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে বলেই মনে করছেন অনেকে।
‘পেড্ডি’ ছবিটি নির্মিত হচ্ছে ভৃদ্ধি সিনেমাস প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে। গ্রামীণ পটভূমিতে শক্তিশালী চরিত্র ও আবেগঘন কাহিনি নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। ফলে মুক্তির আগেই ছবিটি ঘিরে উন্মাদনা বাড়তে শুরু করেছে।
ইউটি/টিএ