ডাক্তার হয়েই বিয়ে নিয়ে যা বললেন মিষ্টি জান্নাত

চলচ্চিত্র অভিনেত্রী মিষ্টি জান্নাত। এরই মধ্যে দেশের বেশ কয়েকটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতেও নাম ছড়িয়েছে তার। কারণ গেলো বছরের শুরুর দিকে মুক্তি পেয়েছে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘তুই আমার রানি’।

বাংলাদেশের জনপ্রিয় পরিচালক শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয় মিষ্টির।

সম্প্রতি মিষ্টির নামের সঙ্গে যুক্ত হয়েছে নতুন আরও একটি তকমা। ডাক্তার হয়েছেন তিনি! অবাক হচ্ছেন? অবাক হওয়ার কোন কারণ নেই। মিষ্টি জান্নাত রাজধানীর শিকদার মেডিকেলে পড়াশোনা করতেন। সেখান থেকেই ডাক্তার হয়ে বের হয়েছেন তিনি। গত বৃহস্পতিবার প্রকাশ হয়েছে তার পরীক্ষার ফলাফল।

এই প্রসঙ্গে মিষ্টি জান্নাত বাংলাদেশ টাইমসকে বলেন, অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটা চালিয়ে যেতে বেশ কষ্ট হয়েছে। তবে সেই কষ্ট সার্থক হয়েছে। রেজাল্টের খবর শুনে আমার মা ভীষণ খুশি। আমিও খুশি।

পড়াশোনা শেষ, ডাক্তারের তকমাও লাগিয়েছেন। এখন বিয়ে করবেন কবে? উত্তরে হেসে হেসে মিষ্টি বলেন, এখনো অনেক দেরি, কমপক্ষে আরো ৫-৬ বছর পর। আগে নিজেকে গুছিয়ে পরে বিয়ে করবো।

এর আগে, মিষ্টি নিজের পাত্র প্রসঙ্গে একটি সংবাদমাধ্যমে জানিয়েছিলেন, নিজের বয়সের থেকে ছোট পাত্রকে বিয়ে করতে চান নায়িকা।

উল্লেখ্য, মিষ্টি জান্নাত অভিনীত মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা চারটি। ‘লাভ স্টেশন’, ‘চিনি বিবি’, ‘তুই আমার’, ‘তুই আমার রানি’ প্রভৃতি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
গায়ে হলুদের মুহূর্ত প্রকাশ করলেন মধুমিতা Feb 06, 2026
img
বার বাংলাদেশ পুনর্গঠনের পালা : তারেক রহমান Feb 06, 2026
img
মাঠের অবস্থা বুঝে বিএনপি অপচেষ্টা চালাচ্ছে: সারজিস আলম Feb 06, 2026
img
ইন্টারকন্টিনেন্টালের সামনে রণক্ষেত্র Feb 06, 2026
img
ফেনী জেলা কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিলেন ৫১ কারাবন্দি Feb 06, 2026
img
জামায়াত ক্ষমতায় গেলে বিদেশিরা বাংলাদেশকে একঘরে করে ফেলবে: খায়রুল কবির খোকন Feb 06, 2026
img
জিয়াউর রহমান দেশকে তলাবিহীন ঝুড়ির অপবাদ থেকে মুক্ত করেছিলেন: তারেক রহমান Feb 06, 2026
img
এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে তদন্তের মুখে নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহারে ফ্যামিলি কার্ডসহ ৯ প্রধান প্রতিশ্রুতি Feb 06, 2026
img
বিশ্বকাপে বাংলাদেশি ভক্তদের সমর্থন চাইলেন পাকিস্তান অধিনায়ক Feb 06, 2026
img
সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে: মির্জা ফখরুল Feb 06, 2026
img
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করছেন তারেক রহমান Feb 06, 2026
img
চাঁদাবাজ, মাদক ও দুর্নীতির বিরোধী জিরো টলারেন্স নীতি ঘোষণা নাসীরুদ্দীনের Feb 06, 2026
img
কক্সবাজারে শিক্ষা সফরে গিয়ে নিখোঁজ হওয়া শিক্ষার্থীকে পাওয়া গেল নিঝুমদ্বীপে Feb 06, 2026
img
সাবেক ও বর্তমান প্রেম নিয়ে অজানা কথা শোনাবেন মিথিলা! Feb 06, 2026
img
বিএনপির প্রতিশ্রুতি রাষ্ট্রের প্রতিশ্রুতিতে পরিণত হয়েছে: আলাল Feb 06, 2026
img
বিশ্বকাপের আগের দিন ভারত শিবিরে দুঃসংবাদ Feb 06, 2026
img
নির্বাচিত হলে জামায়াতই নির্ধারণ করবে সরকারপ্রধান কে হবেন: নাহিদ ইসলাম Feb 06, 2026
img
বয়কট ইস্যু সমাধানে পাকিস্তান সরকারের সঙ্গে জয় শাহকে যোগাযোগের পরামর্শ Feb 06, 2026
img
স্পর্শকাতর বিষয়ে কথা বলার জন্য সঠিক সময় প্রয়োজন : বুবলী Feb 06, 2026