© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভাবনার ‘গোপন প্রেম’ প্রকাশ্যে আনলেন অভিনেত্রী নিজেই

শেয়ার করুন:
ভাবনার  ‘গোপন প্রেম’ প্রকাশ্যে আনলেন অভিনেত্রী নিজেই

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা

entertainment-reporter
০৫:২৪ পিএম | ২৪ জানুয়ারি, ২০২০

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। বেশ কিছুদিন ধরে আকাশে-বাতাসে উড়ছিল তার প্রেমের গুঞ্জন। জৈনক বাংলাদেশের এক পরিচালকের সঙ্গে গোপন প্রেম করছিলেন তিনি। এই নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে মুখরোচক খবরও প্রকাশিত হয়।

তবে বরাবরই ওই পরিচালক ও অভিনেত্রী ভাবনা বিষয়টি অস্বীকার করে আসছিলেন। তবে এবার নিজ থেকে গোমর ফাঁস করলেন ভাবনা। বললেন, নির্মাতা অনিমেষ আইচের প্রেমে মজে আছেন তিনি।

বুধবার (২২ জানুয়ারি) রাতে ভাবনা তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে আনুষ্ঠানিকভাবে অনিমেষ আইচের সঙ্গে তার সম্পর্কের কথা জানিয়ে লেখেন, আমি আর অনিমেষ প্রেমের সম্পর্কে যুক্ত। অনেকদিন ধরেই চলছে আমাদের প্রেম।

এদিকে ফেসবুকে ভাবনার এমন ঘোষণার সঙ্গে সঙ্গে ফেসবুকে বেশ সাড়া ফেলে দেয়। তার ওয়ালে অভিনন্দন জানাতে থাকেন মিডিয়ার অনেকেই।

এদিকে অনেক দিন ধরেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে মিডিয়ায় গুঞ্জন ছিল। তারা বিষয়টি অস্বীকার করলেও প্রায় সবাই জানতেন তাদের প্রেমের কথা। তবে এবার নিজেদের প্রেমের সেই বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসলেন ভাবনা নিজেই।

প্রসঙ্গত, অনেক বছর ধরেই অনিমেষ আইচের তৈরি নাটক ও সিনেমায় কাজ করে আসছিলেন ভাবনা। ২০১৩ সালের আলোচিত নাটক ‘নয়টার সংবাদ’ ঘিরে প্রথম আলাপ হয় তাদের। এরপর থেকেই হয়ত চলছিল দুজনের গোপন প্রেম।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন