© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মাকে নিয়ে ওমরাহ হজে যাচ্ছেন অহনা

শেয়ার করুন:
মাকে নিয়ে ওমরাহ হজে যাচ্ছেন অহনা

জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান

entertainment-reporter
০৩:১২ পিএম | ২৮ জানুয়ারি, ২০২০

এবার ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দেশ ছাড়বেন তিনি।

এবার ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দেশ ছাড়বেন তিনি।

এর আগে, ওমরাহ পালন শেষে দেশে ফিরেছেন বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। দেশে ফিরে এরই মধ্যে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি।

এই বিষয়ে বাংলাদেশ টাইমস প্রতিনিধিকে অহনা বলেন, আগামী মাসে ওমরাহ পালনে সৌদি আরব যাবো। এরই মধ্যে সব কাগজপত্র ঠিক করেছি। তবে তারিখ এখনো চূড়ান্ত নয়। হয়ত আগামী মাসের ১৫-২০ তারিখের মধ্যে দিনক্ষণ চূড়ান্ত হবে।

আগামী মাসের ৮ তারিখ অহনার জন্মদিন। এদিন কীভাবে পালন করবেন ? উত্তরে তিনি বলেন, এ নিয়ে নতুন কোন পরিকল্পনা নেই। এবার ওমরাহ নিয়ে আমার যতসব ভাবনা। দোয়া করবেন, যেন ঠিকভাবে ওমরাহ পালন করে ফিরতে পারি।

সম্প্রতি অহনা অভিনয় শেষ করেছেন তপু খানের ‘কবির খানের বুমেরাং’, মাসুম আল জাবেরের ‘জেরিন আনটোল্ড স্টোরি’ ও হাসিব হোসেন রাকিবের ‘পেইন ড্রাইভ’ নাটকে।

অহনা জানান, আপাতত ধারাবাহিক নাটকে কাজ করছেন না অহনা। কিছুদিন আগে তিনটি একক নাটকে অভিনয় করেছেন তিনি। এগুলো আগামী ভালোবাসা দিবসে প্রচার হবে বলেও জানান নি।

ধারাবাহিক নাটকে অভিনয় না করলেও তার অভিনীত ‘বউ শাশুড়ি’, ‘ছায়াবিবি’, ‘লাকি থার্টিন’ ও ‘কমেডি-৪২০’ নাটকগুলো প্রচার হচ্ছে বিভিন্ন চ্যানেলে, জানালেন অহনা।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন