© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার বোনকে নিয়ে ক্যামেরার সামনে মিথিলা

শেয়ার করুন:
এবার বোনকে নিয়ে ক্যামেরার সামনে মিথিলা

ফাইল ছবি

entertainment-reporter
০৪:৫৪ পিএম | ০৮ ফেব্রুয়ারি, ২০২০

বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা আর কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির বিয়ে হয়েছে গেলো বছরের ৬ ডিসেম্বর। এরপর থেকে স্বামী, পড়াশোনা, সংসার নিয়ে ব্যস্ত ছিলেন তিনি।

বাংলাদেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মিথিলা আর কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জির বিয়ে হয়েছে গেলো বছরের ৬ ডিসেম্বর। এরপর থেকে স্বামী, পড়াশোনা, সংসার নিয়ে ব্যস্ত ছিলেন তিনি।

তবে এবার সব ব্যস্ততা ছেড়ে ক্যামেরার সামনে পাওয়া গেল মিথিলাকে।

বিরতি ভেঙে হৈ চৈ’র জন্য তানিম নূরের নির্দেশনায় একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন মিথিলা। কিছুদিন আগে তাকে দেখা গেছে অন্য একটি ফটোশুটেও। তবে এবারই প্রথম ফিরলেন নাটকে।

এরই মধ্যে মিথিলা অভিনয় করেছেন ভালোবাসা দিবসের একটি নাটকে। নাম ‘প্রাইসলেস’। জাফরিন সাদিয়ার রচনায় এটি নির্মাণ করেছেন গৌতম কৈরী।

মিথিলা জানান, এর আগেও গৌতম কৈরীর সঙ্গে কাজ করেছেন তিনি। তবে এবারের গল্পটা অন্যরকম। এতে ৩০ বছর আগে এবং পরের দুটি বয়সের চরিত্রে দেখা যাবে মিথিলাকে।

‘প্রাইসলেস’ নাটকে মিথিলার পাশাপাশি অভিনয় করেছেন তার ছোটবোন ইফফাত রশীদ মিশৌরীও। আরও আছেন ইরফান সাজ্জাদ।

পরিচালক সূত্রে জানা গেছে, ‘প্রাইসলেস’ নাটকটি প্রচার হবে আগামী ১৪ ফেব্রুয়ারি এনটিভিতে।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন