ভালোবাসা দিবসে জ্ঞান হারান শবনম ফারিয়া!

শবনম ফারিয়া। কিছুদিন আগে বিয়ের পিঁড়িতে বসেন এই তারকা। বর হারুনুর রশীদ অপুকে ভালোবেসে বিয়ে করেন তিনি।

বিয়ের পর শুক্রবার ছিল ফারিয়া-অপুর প্রথম ভালোবাসা দিবস। কেমন কেটেছে দিনটি? ফারিয়া বলেন, দিবসটি বেশ ভালো কেটেছে। অপুর সাথে বিভিন্ন জায়গায় ঘুরেছি।

এসময় হাসতে থাকেন ফারিয়া। কারণ জানতে চাইলে তিনি বলেন, আগের একটি বিষয় মনে করে হাসছি। এই ভালোবাসা দিবসেই অজ্ঞান হয়ে পড়েছিলাম আমি!

ফারিয়া বলেন, ঘটনাটি ২০১৬ সালের। আমার বরের সঙ্গে পরিচয় হয় ২০১৫ সালের শেষ দিকে। আমাদের প্রথম ভালোবাসা দিবস ছিল ২০১৬ সাল। ওইসময় ১৩ ফেব্রুয়ারি থেকে অনেক এক্সাইটেড ছিলাম আমি। কাল কী করবো, কি ড্রেস পরিধান করবো, কোথায় কোথায় ঘুরতে যাবো, কত কি!

একইভাবে প্রথম ভালোবাসা দিবসে স্বামী অপুরও আয়োজনের শেষ ছিল না, জানালেন ফারিয়া। বললেন, সে আমাকে সারপ্রাইজ দিতে অনেক আয়োজন করে রেখেছিল। ভালোবাসা দিবসে আমরা একটি রেস্টুরেন্টে দেখা করবো, এটুকুই আমার জানা ছিল। এরপর বাকিটা। সে কথা ভেবে সারা রাত ঘুমাতে পারিনি।

তবে অজ্ঞান হওয়ার কারণ প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘আমার আবার ডায়াবেটিসের একটু সমস্যা আছে। সময় মতো খাওয়া-দাওয়া না করলে শরীর দুর্বল হয়ে যায়। ভালোবাসা দিবসে সকাল সকাল ঘুম ভেঙে যায়। উঠেই নাস্তা করে সাজগোজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। নিজেকে তৈরি করতে গিয়ে দুপুরের খাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম। এরপর ওর সঙ্গে দেখার করার জন্য তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ি।

সবচেয়ে বড় ব্যাপার ওইদিন রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল। রেস্টুরেন্টে যেতে যেতে অসুস্থ হয়ে পড়ি। একটা সময় শরীর এত খারাপ হয়েছিল যে, আমি দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। রেস্টুরেন্টে গিয়ে দেখি অপু ও তার বন্ধুরা আমার জন্য অপেক্ষা করছে।

সাজানো আছে একটি কেকও। এসব দেখে নিজের মধ্যেও বেশ ভালো লাগা কাজ করছিল। কিন্তু শরীর সায় দিচ্ছিল না। অতঃপর ঘটলো সেই ঘটনা। আয়োজনে উপস্থিত সবার সামনে আমি অজ্ঞান হয়ে পড়ি। সবাই দুশ্চিন্তার মধ্যে পড়ে যায়। ওই দিনের সব আয়োজন মাটি হয়ে যায়।’

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
ইসরায়েলি বিমান হামলায় ফিলিস্তিনি ৩ শিশুসহ নিহত ৯ Feb 05, 2026
img
শিবচরে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তার দাবিতে থানা ঘেরাও Feb 05, 2026
img
স্বাস্থ্য ব্যবস্থাকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেয়াই হবে আধুনিক চিকিৎসাসেবা: ডা. রফিক Feb 05, 2026
img
১৭ মাসে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৯৫ : এইচআরএসএস Feb 05, 2026
img
এই ভোটে নির্ধারিত হবে রাষ্ট্র ও গণতন্ত্রের ভবিষ্যৎ: রবিউল আলম Feb 05, 2026
img
নির্বাচনে খাগড়াছড়িতে সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা Feb 05, 2026
img
ইতালিতে মৃদু ভূমিকম্প অনুভূত Feb 05, 2026
img
ছন্দপতনের পর ফেরার লড়াই শ্রীলিলা-কৃত্তির Feb 05, 2026
img
পরমাণু ইস্যুতে কাল বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান Feb 05, 2026
img
অভিনয়েই দর্শকদের নজর কাড়ছেন তৃপ্তি দিমরি Feb 05, 2026
img
অভিনয়জগৎ থেকে সরে দাঁড়ালেন নওবা তাহিয়া Feb 05, 2026
img
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় শহীদ মীর মুগ্ধের ভাই স্নিগ্ধ Feb 05, 2026
img
বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া হবে : মির্জা ফখরুল Feb 05, 2026
img

দ্য ডিপ্লোম্যাটকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান

অর্থনৈতিক পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেবে বিএনপি Feb 05, 2026
img
তেল বিক্রির ৫০ কোটি ডলার ভেনেজুয়েলাকে ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র Feb 05, 2026
img
সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের Feb 05, 2026
img
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থিতা প্রত্যাহার Feb 05, 2026
img

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক

বঙ্গভবনের কর্মকর্তা হ্যাকের সঙ্গে জড়িত কিনা, জানা যাবে ফরেনসিকের পর Feb 05, 2026
img
এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান Feb 05, 2026
img
নির্যাতিতা শিশু মোহনাকে দেখতে হাসপাতালে বিমান উপদেষ্টা Feb 05, 2026