করোনা: তিন পরামর্শ দিলেন শাহরুখ

করোনাভাইরাস এখন বিশ্বজুড়ে একটি আতঙ্কের নাম। এরই মধ্যে ভাইরাসটি হানা দিয়েছে বাংলাদেশে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে চারজনের মৃত্যু হয়েছে। আর আক্রান্ত হয়েছে ৩৯ জন।

এদিকে করোনা হানা দিয়েছে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারতেও। দেশটিতে বেড়েই চলেছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা।

তাই এই ভাইরাসের সংক্রমণরোধে তিনটি পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

সম্প্রতি ইনস্টাগ্রামে ভিডিও বার্তা দিয়ে ভক্তদের তিন পরামর্শ দিয়েছেন শাহরুখ।

ইংরেজি ও হিন্দি দুই ভাষাতেই শাহরুখ করোনার বিরুদ্ধে মানুষকে সচেতন করতে বার্তা দিয়েছেন।

ভিডিওর বার্তার শুরুতেই শাহরুখ বলেন, আমরা একটা ভয়ংকর দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছি। আমাদের করোনার বিরুদ্ধে যুদ্ধ করে জিততে হবে। ডাক্তার, নার্স, প্রশাসন ও অন্যরা আমাদের সুরক্ষার জন্য এয়ারপোর্ট থেকে শুরু করে সবখানে তাদের জীবনের ঝুঁকি নিয়ে ২৪ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। আমাদের দায়িত্ব কেবল এই মানুষগুলোকে সাহায্য সহযোগিতা করা।

করোনার মোকাবিলায় শাহরুখের তিন পরামর্শ:

১.নিতান্ত প্রয়োজন ছাড়া কোনো অবস্থাতেই ঘর থেকে বের হবেন না। আগামী দুই সপ্তাহ কোনো ধরনের জনসমাগম করা যাবে না।

২.বাড়িতে বা কর্মক্ষেত্রে কিছুক্ষণ পরপর নিয়ম মেনে হাত ধুয়ে নিন। হাঁচি এলে টিস্যু ব্যবহার করুন। নিদেনপক্ষে কনুই দিয়ে আটকান। যাতে জীবাণু ছড়িয়ে না পড়ে।

৩.গুজবে কান দেবেন না। সরকারের কথা শুনুন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মানুন।

পরামর্শ দেয়ার পর শাহরুখ বলেন, ‘মনে রাখবেন, আমাদের জন্যই আমরা। নিজেদের সুরক্ষিত রাখতেই হবে। কোভিড নাইনটিনকে হারাতেই হবে।’

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
বিনোদন ও সংস্কৃতি নিয়ে কী রয়েছে বিএনপির ইশতেহারে? Feb 07, 2026
img
দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: রেজাউল করীম Feb 07, 2026
img
‘গ্র্যামি অ্যাওয়ার্ডস’-এর মঞ্চে হাফপ্যান্ট পরে জাস্টিন বিবার Feb 07, 2026
img
‘হেরা ফেরি ৩’ ছবির ভবিষ্যৎ নিয়ে নতুন সমস্যা, নেপথ্যে কারণ কী? Feb 07, 2026
img
গানের সুরকার ও সংগীত পরিচালক মো. শাহনেওয়াজ আর নেই Feb 07, 2026
img
জীবনের সেরা সিদ্ধান্ত ও প্রাপ্তির কথা জানালেন প্রিয়াঙ্কা চোপড়া Feb 07, 2026
img
সন্ধ্যায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান Feb 07, 2026
img
চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: জামায়াত আমির Feb 07, 2026
img
নির্বাচিত হলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করতে চাই: তারেক রহমান Feb 07, 2026
img
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস Feb 07, 2026
img
উগ্রবাদীরা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে : সালাহউদ্দিন টুকু Feb 07, 2026
img
একবার সুযোগ দিন, আমরা দেশের মালিক না, চৌকিদার হব: জামায়াত আমির Feb 07, 2026
img
মানুষকে জুলুম, চাঁদাবাজি, নির্যাতন ও মানব পাচার থেকে মুক্ত করতে হবে: রেজাউল করিম Feb 07, 2026
img
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬’- এ ফিরছেন জনি ডেপ! Feb 07, 2026
img
আবারও একসঙ্গে রোমান্টিক কমেডিতে শাহিদ কাপুর ও রাশমিকা Feb 07, 2026
img
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব Feb 07, 2026
img
ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে প্রতিক্রিয়া জানালেন সুনীল শেঠি Feb 07, 2026
img
বিএনপি মনোনীত প্রার্থী কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ Feb 07, 2026
img
চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির Feb 07, 2026
img
এবার রোমান্টিক কমেডি সিনেমায় ব্ল্যাকপিঙ্কের লিসা Feb 07, 2026