© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা: কোরআন খতম ও মাস্ক বিতরন করলেন পপি

শেয়ার করুন:
করোনা: কোরআন খতম ও মাস্ক বিতরন করলেন পপি

ফাইল ছবি

entertainment-reporter
০৬:০৬ পিএম | ২৫ মার্চ, ২০২০

করোনাভাইরাসের আতঙ্ক এখন পুরো বিশ্বজুড়ে। এই ভাইরাসে পৃথিবীর উন্নত-অনুন্নত প্রায় দেশ অন্যান্য দেশের সাথে নিজেদের যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এছাড়া প্রত্যেক দেশের সরকার থেকে সবাইকে নিজগৃহে অবস্থান করার পরামর্শ দেয়া হচ্ছে।

করোনাভাইরাসের আতঙ্ক এখন পুরো বিশ্বজুড়ে। এই ভাইরাসে পৃথিবীর উন্নত-অনুন্নত প্রায় দেশ অন্যান্য দেশের সাথে নিজেদের যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এছাড়া প্রত্যেক দেশের সরকার থেকে সবাইকে নিজগৃহে অবস্থান করার পরামর্শ দেয়া হচ্ছে।

এদিকে এমন অবস্থায় জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি অবস্থান করছেন নিজের গ্রামের বাড়িতে। সেখানে এ অভিনেত্রী জনসচেতনতায় মানুষের মাঝে মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন এবং যথাযথ ব্যবহার শিখিয়েছেন।

শুধু তাই নয়, দেশের এই কঠিন সময় যাতে কাটিয়ে উঠতে পারে তাই কোরআন খতম করিয়েছেন পপি। এ প্রসঙ্গে নায়িকার বক্তব্য, যতটুকু সম্ভব আমার জায়াগা থেকে চেষ্টা করে যাচ্ছি। নিজে সর্তক থেকে সাধারণ মানুষদের করোনা নিয়ে সচেতন করছি। কারণ আমরা সব সময় নিউজ, ফেসবুকের মাধ্যমে এর ভয়াবহতা সম্পর্কে জানতে পারছি। কিন্তু গ্রামের মানুষ করোনাভাইরাস নাম জানলেও এর থেকে মুক্তি কিংবা এর ভয়াবহতা জানে না। তাই দায়িত্ববোধ থেকেই আমি তাদের সঙ্গে করোনা প্রসঙ্গে কথা বলছি ও সচেতন করার চেষ্টা করছি।

এদিকে পপি তার এলাকায় মসজিদ, মাদ্রাসা ও এতিম খানায় করোনা থেকে মুক্তির জন্য দিয়েছেন কোরআন খতম।

সতর্ক থাকার অনুরোধ জানিয়ে পপি বলেন, করোনাভাইরাস নিয়ে আমরা সবাই চিন্তিত, খানিকটা আতঙ্কিত। সবাইকে বলবো, দয়া করে সবাই বাসায় থাকুন। কেউ বাসা থেকে বের হবেন না। নিজে সচেতন থাকুন, অন্য সবাইকেও সচেতন থাকতে বলুন।

পপি আরও বলেন, আমরা না হয় ঠিকই দিন কাটাবো কিন্তু যারা দিনমজুর তাদের কি হবে? তাই সবাই তাদের পাশে দাঁড়ান।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন