শর্ত দিয়ে একদিন পরেই বন্ধ নাটকের শুটিং

ছোট পর্দার তারকাদের রুজি রোজগার ও সামনের ঈদের (ঈদুল ফিতর ও কোরবানি) কথা চিন্তা করে বেশ কিছু শর্ত সাপেক্ষে রোববার থেকে শুরু হওয়ার কথা ছিল টেলিভিশন নাটকের শুটিং। তবে একদিন যেতে না যেতেই সোমবার বন্ধ হয়ে গেলো নাটকের শুটিং।

এ তথ্য নিশ্চিত করেছেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এ হক অলিক।

এক নোটিশের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, বর্তমানে করোনা পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করছে। আর এ কারণেই আন্তঃ সংগঠন তাদের স্ব স্ব সংগঠন সমূহের সদস্যদের সুচিন্তিত মতামতের জোরালো দাবীর প্রেক্ষিতে সাময়িক শিথিল অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

শুটিং বন্ধ করার অন্য কারণ হিসাবে সংগঠনটি জানিয়েছে, দেশের স্বনামধন্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব সৈয়দ হাসান ইমাম, আবুল হায়াত এবং বিশিষ্ট অভিনেত্রী, সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা সহ সংগঠন সমূহের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ বর্তমান পরিস্থিতিতে শুটিং কার্যক্রম স্থগিত রাখার জন্য আহবান জানান। তাদের এই আহবান এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করেই শুটিং বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে ২২ মার্চ থেকে দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় টিভি নাটকের শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় টিভি নাটকের আন্তঃসংগঠনগুলো। পরে গত শুক্রবার রাতে সিদ্ধান্ত নেয়া হয়, গত রোববার থেকে চালু হবে নাটকের শুটিং। তবে তা আর হলো না।

 

টাইমস/জেকে

Share this news on:

সর্বশেষ

img
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টের পোস্টের প্রতিবাদে জাবিতে ঝাড়ু মিছিল Feb 02, 2026
img

সৈয়দ হারুন অর রশীদ

জামায়াত আমিরের আইডি হ্যাকের বিষয়টি খতিয়ে দেখছে ডিবি Feb 02, 2026
img
তারেক রহমানের নেতৃত্বই গণতন্ত্রের শক্তি : এমরান সালেহ প্রিন্স Feb 02, 2026
img

দীর্ঘমেয়াদি পূর্বাভাস

তাপমাত্রা, বজ্র ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা Feb 02, 2026
img
জনগণ রঙিন জামা পরা ফ্যাসিবাদকে লাল কার্ড দেখিয়েছে : জামায়াত আমির Feb 02, 2026
img
বাংলাদেশের বিশ্বকাপ না খেলা নিয়ে মুখ খুললেন অস্ট্রেলিয়া অধিনায়ক Feb 02, 2026
img
ভারত ম্যাচ বয়কট নিয়ে মুখ খুললেন পাকিস্তান অধিনায়ক Feb 02, 2026
img
অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে ইইউ Feb 02, 2026
img
রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামকে ৩-২ গোলে হারাল ম্যানচেস্টার ইউনাইটেড Feb 01, 2026
img
ঈদে ‘মালিক’ নিয়ে ফিরছেন শুভ-মিম Feb 01, 2026
img
শেষ মুহূর্তে এমবাপের গোলে স্বস্তির জয় রিয়াল মাদ্রিদের Feb 01, 2026
img
দেশের বাজারে কমল স্বর্ণের দাম Feb 01, 2026
ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপে ঝুঁকিতে ইউক্রেন শান্তি আলোচনা Feb 01, 2026
img
হাসপাতাল চত্বরে ভক্তদের ভিড়ের মাঝে রামচরণ! Feb 01, 2026
img
‘বিফ স্টেক’ বিতর্কে ক্ষোভ প্রকাশ অভিনেত্রী সৌমিতৃষার Feb 01, 2026
img
প্রকাশ পেল নেপালে শুটিং হওয়া সেই গান Feb 01, 2026
img
প্রধান ২ সিনেমায় কি তবে দেবের নায়িকা হিসেবে দেখা যাবে সৌমিতৃষাকে? মুখ খুললেন প্রযোজক Feb 01, 2026
img
জান্নাতের টিকিট বিক্রি না করতে পেরে এখন বিকাশ ও এনআইডি নিচ্ছে জামায়াত: কামরুল হুদা Feb 01, 2026
img
১২ ফেব্রুয়ারি জাতীয় পার্টির জানাজা : ১১ দলীয় জোট Feb 01, 2026
img
একসঙ্গে তিন-চারটে প্রেম করার ‘পরামর্শ’ স্বস্তিকার! বিতর্ক বাঁধতেই কী জবাব অভিনেত্রীর? Feb 01, 2026