© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নায়িকা থেকে পুলিশ অফিসার হচ্ছেন সূচনা আজাদ!

শেয়ার করুন:
নায়িকা থেকে পুলিশ অফিসার হচ্ছেন সূচনা আজাদ!

অভিনেত্রী সূচনা আজাদ

entertainment-reporter
০৭:৪৮ পিএম | ২৩ মে, ২০২০

বড় পর্দার আলোচিত অভিনেত্রী সূচনা আজাদ। তিনি প্রথম আলোচনায় আসেন ‘আব্বাস’ চলচ্চিত্রে চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করে। এরপর থেকে আর ফিরে তাকাননি সূচনা আজাদ।

বড় পর্দার আলোচিত অভিনেত্রী সূচনা আজাদ। তিনি প্রথম আলোচনায় আসেন ‘আব্বাস’ চলচ্চিত্রে চিত্রনায়ক নিরবের বিপরীতে অভিনয় করে। এরপর থেকে আর ফিরে তাকাননি সূচনা আজাদ।

এবার সেই সূচনা আজাদকে দেখা যাবে অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ চলচ্চিত্রে। যেখানে তিনি কাজ করবেন নায়িকা চরিত্রে। আর এই ছবিতে তার নায়ক ইমন।

এই প্রসঙ্গে সূচনা আজাদ বলেন, ‘আগামীকাল’ চলচ্চিত্রে আমাকে ভিন্নরূপে দেখা যাবে। এই ছবিতে আমি পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছি। যদিও ছোটবেলা থেকে পুলিশকে ভয় পেতাম। তবে এবার ছবিতে সেই পুলিশই সেজেছি।

‘আগামীকাল’ ছবির গল্প প্রসঙ্গে সূচনা বলেন, পুরো ছবিতে একটি খুনের রহস্যের পেছনে ছুটি। তবে গল্প এখন বলা যাবে না।

এদিকে এই ছবিতে নায়ক ইমনের আরেক নায়িকা জাকিয়া বারী মম। ছবিতে তাকেও দেখা যাবে নায়িকা চরিত্রে।

সূচনার কাছে জানতে চাওয়া হয়, ছবির শেষে কার সঙ্গে মিলন হবে নায়ক ইমনের? এমন প্রশ্নের উত্তরে সূচনা বলেন, এটা আসলে গতানুগতিক প্রেমের ছবি নয়। একটি থ্রিলার গল্প। এখানে তেমন প্রেম-ভালোবাসার জায়গা নেই। যে কারণে মিলনটা মুখ্য নয়। আমি এতটুকু বলতে পারি, ছবিটার শুরু থেকে শেষ পর্যন্ত দর্শক উপভোগ করবেন।

প্রসঙ্গত, এর আগে ‘আব্বাস’ চলচ্চিত্রে পুরান ঢাকার মাস্তান নিরবের সহযোগী চরিত্রে অভিনয় করেন সূচনা আজাদ।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন