© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘প্রেশার কুকার’-এর ‘ফার্স্ট হুইসেল’-এ বাড়ছে উত্তাপ!

শেয়ার করুন:
‘প্রেশার কুকার’-এর ‘ফার্স্ট হুইসেল’-এ বাড়ছে উত্তাপ!

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৫ পিএম | ০৭ মার্চ, ২০২৬
বাংলা চলচ্চিত্রের সময়ের অন্যতম সফল নির্মাতা রায়হান রাফী। ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘দামাল’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর মতো সিনেমা দিয়ে তিনি দর্শকদের আস্থা অর্জন করেছেন। গত কয়েক বছর ধরে ঈদ এলেই তার নতুন সিনেমা নিয়ে দর্শকদের আলাদা আগ্রহ দেখা যায়।

এবারের ঈদুল ফিতরে নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে আসছেন রাফী। ইমপ্রেস টেলিফিল্ম ও কানন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় নায়ক ছাড়াই চার অভিনেত্রীকে কেন্দ্র করে গল্প সাজিয়েছেন তিনি। এতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় সিনেমাটির প্রায় দেড় মিনিটের একটি টিজার প্রকাশ করা হয়েছে। তবে এটিকে টিজার নয়, ‘ফার্স্ট হুইসেল’ নামেই আখ্যা দিয়েছেন নির্মাতা। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ফার্স্ট হুইসেল’ শেয়ার করে লেখা হয়, “নীরব চাপে জমছে এক বিস্ফোরণ… ঢাকনা উঠলেই বের হবে সেই হুইসেল।”



ক্যাপশনে আরও বলা হয়, “প্রেশার ঠিক আছে তো? কারণ এই কুকারে রান্না হচ্ছে ভয়ংকর কিছু… রায়হান রাফীর ‘প্রেশার কুকার’। আসছে ঈদুল ফিতরে, আপনার কাছের সিনেমা হলে।”

দেড় মিনিটের এই ‘ফার্স্ট হুইসেল’-এ চার নারী চরিত্রের পাশাপাশি দেখা গেছে বেশ কয়েকজন গুণী অভিনয়শিল্পীকেও। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু,শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিব ও সাবেরী আলম।

এছাড়া পুরো ভিডিও জুড়ে শোনা যায় চঞ্চল চৌধুরীর কণ্ঠ। সংলাপের ফাঁকে ফাঁকে তাকে ‘মৌমাছি, মৌমাছি/ কোথা যাও নাচি নাচি/ দাঁড়াও না একবার ভাই’ কবিতার লাইন আবৃত্তি করতেও শোনা যায়, যা টিজারের আবহকে আরও রহস্যময় করে তুলেছে।

এমকে/টিকে

মন্তব্য করুন