মা হারা হলেন অভিনেত্রী মৌ
ফাইল ছবি
মারা গেলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌয়ের মা এবং অভিনেতা জাহিদ হাসানের শাশুড়ি নাউজিয়া ইসলাম রাসা (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

মঙ্গলবার নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জামাতা জাহিদ হাসান।
জাহিদ হাসান গণমাধ্যমকে জানান, তার শাশুড়ি অনেকদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। মঙ্গলবার দুপুরে হঠাৎ তার শরীরটা বেশি খারাপ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, মঙ্গলবার বাদ এশা গুলশান সোসাইটি মসজিদে তার শাশুড়ির জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।
শাশুড়ির জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা।
টাইমস/এইচইউ