© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে আরও এক অভিনেতার আত্মহত্যা

শেয়ার করুন:
ভারতে আরও এক অভিনেতার আত্মহত্যা
entertainment-desk
০৯:১৭ পিএম | ৩০ জুলাই, ২০২০

ভারতের শোবিজ জগতে তারকাদের আত্মহত্যার সারি দিন দিন দীর্ঘ হচ্ছে। এবার ভারতে আরও এক অভিনেতার আত্মহত্যার খবর পাওয়া গেছে। তার নাম আশুতোষ বাকরে। বুধবার মুম্বাইয়ে নানদেড়ের বাড়িতেই আত্মহত্যা করেন ৩২ বছর বয়সী আশুতোষ। তিনি একজন মারাঠি অভিনেতা ছিলেন।

পুলিশের জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১০টা নাগাদ আশুতোষ বাকরের মৃত্যুর খবর আসে। নিয়ম মেনে অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি বিষয়টি নিয়ে আশুতোষের বাবার সঙ্গেও বলা হয়েছে কথা।

জানা গেছে, বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন আশুতোষ। অবসাদের জেরে আশুতোষ কোনো চিকিৎসকের পরামর্শ নিচ্ছিলেন কি না কিংবা ওষুধ খাচ্ছিলেন কি না- সে বিষয়ে কিছু জানা যায়নি।

তবে আত্মহত্যার জন্য ওই মারাঠি অভিনেতা কাউকে দায়ী করেননি। তবে হঠাৎ করে কেন আত্মহত্যা করলেন তিনি সে বিষয়ে কিছু জানা যায়নি। ফলে সব দিক পুলিশ খতিয়ে দেখতে শুরু করেছে।

তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি আশুতোষের অভিনেত্রী স্ত্রী ময়ূরী দেশমুখ। সূত্র: জি নিউজ

টাইমস/এইচইউ

মন্তব্য করুন