© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘টাটিরি’ বিতর্কে বাদশাকে হুঁশিয়ারি মহিলা কমিশনের

শেয়ার করুন:
‘টাটিরি’ বিতর্কে বাদশাকে হুঁশিয়ারি মহিলা কমিশনের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৫২ পিএম | ০৮ মার্চ, ২০২৬
নতুন গান ‘টাটিরি’ প্রকাশের পর থেকেই বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় র‍্যাপার বাদশা। গানের কথায় নারীদের আপত্তিকরভাবে উপস্থাপন করা হয়েছে এই অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া জানায় হরিয়ানা মহিলা কমিশন। ইতিমধ্যেই শিল্পীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং তাঁকে সমন পাঠানো হয়েছে।

বিতর্ক ঘিরে মুখ খুলেছেন হরিয়ানা মহিলা কমিশনের চেয়ারপার্সন রেণু ভাটিয়া। সংবাদমাধ্যমের সামনে তিনি কড়া ভাষায় বলেন, যে ব্যক্তি নারীদের সম্মান এভাবে ক্ষুণ্ণ করেন, তিনি ‘বাদশা’ হতে পারেন না। কমিশনের সামনে এসে জবাব না দেওয়া পর্যন্ত হরিয়ানায় তাঁকে কোনও অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বাদশাকে আগামী ১৩ মার্চ কমিশনের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রেণু ভাটিয়ার কথায়, শিল্পীদের কণ্ঠ ও প্রতিভা ঈশ্বরপ্রদত্ত, সেটিকে কখনও অপব্যবহার করা উচিত নয়। তিনি আরও বলেন, নারীদের প্রতি অসম্মানজনক ভাষা বা মনোভাব সমাজে গ্রহণযোগ্য হতে পারে না এবং এই ঘটনার মাধ্যমে অন্য শিল্পীদেরও সতর্ক হওয়া উচিত।



গত ১ মার্চ নিজের সামাজিক মাধ্যমে ‘টাটিরি’ গানটি প্রকাশ করেন বাদশা। প্রথমে অনুরাগীদের একাংশ গানটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেও কয়েক দিনের মধ্যেই নেটমাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। অভিযোগ ওঠে, গানের দৃশ্য ও কথায় নারীদের ‘ভোগ্যপণ্য’ হিসেবে তুলে ধরা হয়েছে। এমনকি একটি দৃশ্যে স্কুলপড়ুয়া মেয়েদের নাচের সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গিও দেখানো হয়েছে বলে অভিযোগ।

বিতর্ক বাড়তে থাকায় শনিবার রাতে বিষয়টি নিয়ে মুখ খোলেন বাদশা। হরিয়ানার ভূমিপুত্র হিসেবে তিনি ক্ষমাও চান। তবে তাতে পরিস্থিতি খুব একটা শান্ত হয়নি। এখন নজর ১৩ মার্চের দিকে, যখন মহিলা কমিশনের সামনে উপস্থিত হয়ে এই বিতর্কের জবাব দিতে হবে শিল্পীকে।

পিআর/টিকে

মন্তব্য করুন