© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

করোনা পজিটিভ অভিনেতা সাদেক বাচ্চু

শেয়ার করুন:
করোনা পজিটিভ অভিনেতা সাদেক বাচ্চু
entertainment-desk
১১:১৭ এএম | ১২ সেপ্টেম্বর, ২০২০

ঢাকাই সিনেমার জনপ্রিয় খলঅভিনেতা সাদেক বাচ্চু করোনায় আক্রান্ত হয়েছেন। শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান গণমাধ্যমে এ কথা জানিয়েছেন।

জায়েদ খান জানান, এর আগে শ্বাসকষ্ট শুরু হলে ৬ সেপ্টেম্বর রাত ১১টার দিকে সাদেক বাচ্চুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে ভর্তির পর করোনা পরীক্ষা করা হলে শুক্রবার তার করোনা পজিটিভ আসে।

ঢাকা মেডিকেল সূত্র জানিয়েছে, প্রথমে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন সাদেক বাচ্চু। পরে তার শরীরে করোনার আরও উপসর্গ দেখা দেয়ায় করোনা টেস্ট করা হয়। টেস্টে করোনা পজিটিভ আসে। এখন তাকে কৃত্রিম অক্সিজেন দিয়ে রাখা হয়েছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন