© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সড়ক দুর্ঘটনায় আহত হওয়া নিয়ে যা বললেন হিরো আলম

শেয়ার করুন:
সড়ক দুর্ঘটনায় আহত হওয়া নিয়ে যা বললেন হিরো আলম

ছবি সংগৃহীত

own-reporter
০৫:১৪ পিএম | ১৩ সেপ্টেম্বর, ২০২০

নেত্রকোনার দুর্গাপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে অভিনেতা হিরো আলম গুরুতর আহত হয়েছেন। এসময় অপর মোটরসাইকেলের চালক সুজন মিয়া (২৯) নিহত হয়েছেন। রবিবার দুপুরে দুর্গাপুরের শান্তিপুরের কালামার্কেট এলাকার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।

নেত্রকোনার দুর্গাপুরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে অভিনেতা হিরো আলম গুরুতর আহত হয়েছেন। এসময় অপর মোটরসাইকেলের চালক সুজন মিয়া (২৯) নিহত হয়েছেন। রবিবার দুপুরে দুর্গাপুরের শান্তিপুরের কালামার্কেট এলাকার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়।

খবরে বলা হয়েছে, সুজন তার মোটরসাইকেলে করে আরও দুজন বরযাত্রীসহ দুর্গাপুর থেকে জারিয়ার উদ্দেশ্যে একটি বিয়েতে যাচ্ছিলেন। এসময় দুর্গাপুরের শান্তিপুর কালামার্কেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সুজনের মোটরসাইকেলটি অপর বরযাত্রী হিরো আলমের মোটরসাইকেলকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি মোটরসাইকেলই রাস্তার পাশে উল্টে পড়ে যায়। ঘটনাস্থলেই সুজন মারা যান। এতে অপর মোটরসাইকেলের যাত্রী হিরো আলম গুরুতর আহত হন।

তবে আশরাফুল আলম ওরফে হিরো আলম নেত্রকোনাতেই যাননি জানিয়ে এ ধরণের সংবাদ প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করেছেন।

হিরো আলম গণমাধ্যমকে বলেন, নেত্রকোনায় আমি কীভাবে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হবো। আমি তো এই মুহূর্তে ঢাকার কাকরাইলে। আমার 'সাহসী হিরো আলম' নামের যে ছবিটির কাজ শেষ করেছি এখন সেটা নিয়ে বাকি কাজ করছি। হল খুললেই ছবিটি মুক্তি দিতে হবে, মাথায় এই চিন্তা নিয়ে ঘুরছি, আমি নেত্রকোনায় কেন যাবো?

তার বিষয়ে নানা রকম গুজব ছড়ানো হয় জানিয়ে তিনি বলেন, কিছুদিন আগেও একটা মেয়েকে জড়িয়ে নানা রকম গুজব ছড়ানো হয়েছিল। পরে সেই মেয়ে লাইভে এসে সব কিছু স্বীকার করে।

তিনি আরও বলেন, আসলে গুজব ছড়ানোটা কিছু মানুষের কাজ। জানি না এসব করে লোকে কী মজা পায়। হয়তো আমাকে মেরে ফেলতে চায়। কিছু মানুষে আমাকে কেন মেরে ফেলতে চায় আসলে বুঝি না।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন