© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তৃতীয়বারের মত বিয়ে করলেন অভিনেত্রী শমী কায়সার

শেয়ার করুন:
তৃতীয়বারের মত বিয়ে করলেন অভিনেত্রী শমী কায়সার
entertainment-desk
০১:২৭ এএম | ১০ অক্টোবর, ২০২০

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার আবারও বিয়ে করেছেন। এবার তিনি ব্যবসায়ী রেজা আমিনকে বিয়ে করেছেন। বন্ধুত্বের মাধ্যমে

একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার আবারও বিয়ে করেছেন। এবার তিনি ব্যবসায়ী রেজা আমিনকে বিয়ে করেছেন। বন্ধুত্বের মাধ্যমে তাদের মধ্যে সম্পর্কের সূত্রপাত হয়। এবার বিয়ের মাধ্যমে ভালোবাসার পরিপূর্ণতা পেয়েছে।

জানা গেছে, শমী কায়সারের তৃতীয় বিয়ে এটি। এর আগে ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমী কায়সার। তাদের সংসারের স্থায়িত্ব ছিল দুই বছর। নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেই বিয়ে ভেঙে যায়। এরপর শমী বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাতকে। সেই সম্পর্কও বেশিদিন টিকেনি। এবার তিনি বিয়ে করলেন তার বন্ধু রেজাকে। বিয়েতে দুই পক্ষের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে শমী কায়সারের ঘনিষ্ট এক মিডিয়াকর্মী নিশ্চিত করেছেন।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন