© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

গর্ভকালীন হাঁটাচলার জন্য ১০ লাখের চটি পরলেন কারিনা

শেয়ার করুন:
গর্ভকালীন হাঁটাচলার জন্য ১০ লাখের চটি পরলেন কারিনা
entertainment-desk
০৬:৩৩ পিএম | ২৩ নভেম্বর, ২০২০

ফ্যাশনের ব্যাপারে বরাবরই সচেতন কারিনা কাপুর খান। বলিউডে আসার পর থেকেই কারিনা প্রমাণ দিয়েছেন, তিনি শুধুমাত্র সিনেমার হিরোইন নন, বরং বলিউড ডিভা ৷ একসময় বলিউডের বহু নায়কের সঙ্গে সম্পর্কে গিয়েছিলেন কারিনা কাপুর । কিন্তু সেই গুঞ্জনকে উড়িয়ে বিয়ে করে বসেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানকে।

তারপর সাইফ-কারিনার ঘর আলো করে আসেন তৈমুর আলী খান। মাদার কারিনা কাপুরও দারুণ হিট ৷ আর সেই জৌলূস নিয়েই কারিনা ঘোষণা করলেন, তিনি ফের মা হতে চলেছেন ৷

তাই নিজের প্রতি এখন একটু বেশি নজর দিচ্ছেন কারিনা৷ বেশ যত্ন নিচ্ছেন নিজের৷ আর তাই গর্ভকালীন হাটাচলার জন্য ১০ লাখ টাকা খরচ করে চটি কিনেছেন এই বলিউড কুইন।

সম্প্রতি কারিনাকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড Bottega Veneta-এর ‘লিডো’ চপ্পল পরে হাটাচলা করতে দেখা গেছে। যার একজোড়া জুতার দাম ১০ লাখ ৬ হাজার টাকা। জানা গেছে, মাতৃত্বকালীন সময়ে যেহেতু পা ‍ফুঁলে যায়, সেহেতু হাঁটা-চলা ঠিক রাখতেই এই ধরনের চপ্পল পরেছেন কারিনা।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন