© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশে জাতিসংঘের শুভেচ্ছাদূত তাহসান খান

শেয়ার করুন:
বাংলাদেশে জাতিসংঘের শুভেচ্ছাদূত তাহসান খান
own-reporter
০৭:০৮ পিএম | ০২ জানুয়ারি, ২০২১

বাংলাদেশে জাতিসংঘের শুভেচ্ছাদূত হয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তিনি আগামী দুই বছরের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) জন্য কাজ করবেন।

বাংলাদেশে জাতিসংঘের শুভেচ্ছাদূত হয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। তিনি আগামী দুই বছরের জন্য জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) জন্য কাজ করবেন।

এর আগে বাংলাদেশের অনেক তারকা ব্যক্তিত্ব জাতিসংঘের নানা সংস্থার সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে কাজ করেছেন। তবে এবারই প্রথম কোনো বাংলাদেশিকে দূত হিসেবে বেঁছে নিয়েছে ইউএনএইচসিআর।

শনিবার (২ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জাতিসংঘের শরণার্থী সংস্থার বাংলাদেশে নিযুক্ত প্রধান স্টিফেন করলিস।

স্টিফেন করলিস গণমাধ্যমকে জানান, জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মোট ৩২ জন শুভেচ্ছাদূত আছেন বিশ্বজুড়ে। তারা তাদের জনপ্রিয়তা ও কাজের মাধ্যমে বিভিন্ন দেশে অবস্থিত শরণার্থীদের পরিস্থিতি ও সংস্থাটির কার্যক্রম সবার সামনে তুলে ধরেন। সেই তালিকায় বাংলাদেশ থেকে যুক্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান।

এ ব্যাপারে তাহসান গণমাধ্যমকে বলেন, ‘জাতিসংঘের শরণার্থী সংস্থার সাথে যুক্ত হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। পৃথিবীর এক শতাংশেরও বেশি মানুষ আজ সংঘাত ও নির্যাতনের কারণে বাস্তুচ্যুত। শরণার্থীদের হয়ে কথা বলা আমার মানবিক দায়িত্ব বলে মনে করছি। এছাড়া রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বর্তমান সরকারকে ধন্যবাদ জানান তাহসান খান।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন