© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন বছরে নয়া ছবিতে চমকে দিলেন বুবলি

শেয়ার করুন:
নতুন বছরে নয়া ছবিতে চমকে দিলেন বুবলি
entertainment-desk
০৭:২০ পিএম | ০২ জানুয়ারি, ২০২১

অনেকদিন ধরেই আড়ালে ছিলেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা বুবলী। তার এই লাপাত্তা হওয়া নিয়ে শোবিজ অঙ্গনে ছড়িয়ে পড়েছিল নানা গুঞ্জন। কিন্তু নতুন বছরের দ্বিতীয় দিনেই সব গুঞ্জন উড়িয়ে দিয়ে নতুন রুপে ফিরে এসেছেন লাস্যময়ী এ তারকা।

তবে তার এই ফিরে আসা ক্যামেরার সামনে নয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পাওয়া বুবলী তার নতুন ছবি প্রকাশ করে জানান দিয়েছেন নিজের অবস্থান। ছবির ক্যাপশনে বুবলি লিখেছেন, ‘২০২১ সালের শুভেচ্ছা সবাইকে।’

শুক্রবার (১ জানুয়ারি) দুপুরে শবনম বুবলী নিজের ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করেন। ওই ছবিতেই আলোড়ন পড়ে গেছে। ছবিতে বুবলিকে দেখা গেছে একদম নতুন রুপে। ছিমছাম পাতলা গড়নে বুবলিকে যেন চেনা ভার।

বুবলির এ ছবিটি এরই মধ্যে চমক সৃষ্টি করেছে ভক্তদের মধ্যে। নতুন বুবলিকে দেখতে আগের চেয়ে অনেক ফিট। বেড়েছে গ্ল্যামার।

টাইমস/এসজে/এসএন

মন্তব্য করুন