© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেসবুকে নেই, ইনস্টাগ্রামে শাবনূর

শেয়ার করুন:
ফেসবুকে নেই, ইনস্টাগ্রামে শাবনূর
entertainment-desk
০৪:৫৯ পিএম | ০৮ জানুয়ারি, ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের কোনো আইডি নেই বলে জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর। বরং তার নাম ব্যবহার করে ফেসবুকে অসংখ্য ভুয়া আইডি ও পেইজ সক্রিয় রয়েছে। যেসব আইডি ও পেইজে হাজার হাজার ফ্যান-ফলোয়ার রয়েছে।

অস্ট্রেলিয়ায় বসবাসরত শাবনূর জানান, ফেসবুকে তার কোনো পেইজ নেই। তবে ইনস্টাগ্রামে তার একটি অ্যাকাউন্ট আছে। সেটাতেই সক্রিয় আছেন তিনি।

নিজের নামে ব্যবহৃত এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে ভক্ত সমর্থকদের সতর্ক থাকার অনুরোধ করেছেন শাবনূর। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা চাইলে তার সঙ্গে ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারবেন।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফিরবেন শাবনূর। সিনেমায় কাজ করার পরিকল্পনাও আছে তার। আর এজন্য ইতোমধ্যে প্রস্তুতিও নিতে শুরু করেছেন তিনি।

টাইমস/ এসজে

মন্তব্য করুন