© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেরা ছবি ‘গ্রিন বুক’, পরিচালক কুয়ারন

শেয়ার করুন:
সেরা ছবি ‘গ্রিন বুক’, পরিচালক কুয়ারন
international-desk
১১:১৭ এএম | ২৫ ফেব্রুয়ারি, ২০১৯

৯১তম অস্কার পুরস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে। সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে ‌‌‌‘গ্রিন বুক’। ‘বোহেমিয়ান রাপসোডি’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছেন রামি মালেক। ‘দ্য ফেভারিট’ ছবির জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন অলিভিয়া কোলম্যান।

৯১তম অস্কার পুরস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে। সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতে নিয়েছে ‌‌‌‘গ্রিন বুক’।

‘বোহেমিয়ান রাপসোডি’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতার অস্কার জিতেছেন রামি মালেক। ‘দ্য ফেভারিট’ ছবির জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতেছেন অলিভিয়া কোলম্যান।

যুক্তরাষ্ট্রের লসঅ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা থেকে ৯১তম অস্কারের মূল অনুষ্ঠান শুরু হয়। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ এ অনুষ্ঠানের উদ্বোধন করেন।

‘ইফ বিয়েল স্ট্রিট কুড টক’ ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর খেতাব জিতেছেন রেজিনা কিং। গ্রিন বুক ছবির জন্য সেরা পার্শ্ব অভিনেতা হয়েছেন মাহেরসালা আলি।

সেরা বিদেশি ভাষার ছবির অস্কার জিতেছে আলফনসো কুয়ারন পরিচালিত মেক্সিকোর ছবি ‘রোমা’। ছবিটির জন্য সেরা পরিচালকেরও পুরস্কার পেয়েছেন আলফনসো কুরোন। এ ছাড়া একাধিক ক্যাটাগরিতে অস্কার পেয়েছে গ্রিন বুক ও রোমা।

সেরা অরিজিনাল সং-এর অস্কার জিতেছেন লেডি গাগা। স্পাইডার-ম্যান : ইনটু দ্য স্পাইডার-ভার্স পেয়েছে সেরা অ্যানিমেটেড ছবির অস্কার।

সেরা ডকুমেন্টারি ফিচার-এ অস্কার জিতেছে ফ্রি সলো। সেরা প্রোডাকশন ডিজাইন-এ অস্কার জিতেছে ব্ল্যাক প্যান্থার, হান্না বেচলার ও জে হার্ট।

সেরা কস্টিউম ডিজাইন-এ অস্কার জিতেছে ব্ল্যাক প্যান্থার, রুট ই কার্টার। সেরা সিনেমাটোগ্রাফি-এ অস্কার জিতেছে রোমা, আলফনসো কুরনার।

সেরা মেকআপ ও হেয়ারস্টাইল-এ অস্কার জিতেছে ভাইস, গ্রেগ ক্যানমন, কেট বিসকো, প্যাট্রিসিয়া ডিহ্যানি।

সেরা সাউন্ড এডিটিং-এ অস্কার জিতেছে বোহেমিয়ান রেপসোডি, পল ম্যাসি, টিম ক্যাভিগান, জন সেসলি। বেস্ট ফিল্ম এডিটিং-এ অস্কার জিতেছে বোহেমিয়ান রেপসোডি, জন অটোমেন।

বেস্ট অ্যানিমেটেড শর্টফিল্ম-এ অস্কার জিতেছে বাও।

এবারের অস্কার আসরে চমক ছিল অনেকগুলোই। যার মধ্যে একটি হলো এবার কোনো নির্দিষ্ট উপস্থাপক ছিলেন না পুরো অনুষ্ঠানে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন