© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অসুস্থ এটিএম শামসুজ্জামানকে হাসপাতালে ভর্তি

শেয়ার করুন:
অসুস্থ এটিএম শামসুজ্জামানকে হাসপাতালে ভর্তি
entertainment-desk
০৭:০৮ পিএম | ২৭ এপ্রিল, ২০১৯

প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান অসুস্থ। শুক্রবার রাতে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রখ্যাত অভিনেতা এটিএম শামসুজ্জামান অসুস্থ। শুক্রবার রাতে পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

৮৮ বছর বয়সী এই অভিনেতা হাসপাতালে অধ্যাপক ডা. রাকিব উদ্দিনের তত্ত্বাবধানে আছেন।

রুনি জামান বলেন, ‘ এটিএম শামসুজ্জামানের খাবার হজমে সমস্যা। হজম হওয়া কিছু খাবার জমা হয়ে শক্ত হয়ে যেত। আজ তার অস্ত্রোপচার করে জমে থাকা খাবারগুলো বের করা হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

১৯৬১ সালে পরিচালক উদয়ন চৌধুরীর ‘বিষকন্যা’ চলচ্চিত্রে সহকারী পরিচালক হিসেবে ঢালিউডে যাত্রা শুরু হয় এটিএম শামসুজ্জামানের।

‘জলছবি’ ছবিতে প্রথম কাহিনী ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন তিনি। ১৯৬৫ সালের দিকে অভিনেতা হিসেবে চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।

আমজাদ হোসেনের ‘নয়নমণি’ ছবিতে খলনায়কের চরিত্রে অভিনয়ের মাধ্যমে ১৯৭৬ সালে আলোচনায় আসেন তিনি।

২০১৫ সালে শিল্পকলায় অবদানের জন্য রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা একুশে পদক পান গুণী এই অভিনেতা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন পাঁচবার। এ টি এম শামসুজ্জামান অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো ‘লাঠিয়াল’, ‘সূর্যদীঘল বাড়ি’, ‘দায়ী কে?’, ‘ম্য্যডাম ফুলি’, ‘চুড়িওয়ালা’, ‘মন বসে না পড়ার টেবিলে’, ‘মোল্লা বাড়ির বউ’ ইত্যাদি।

 

টাইমস/জেডটি

মন্তব্য করুন