© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলালিংকের ‘মে দিবস কনসার্ট’

শেয়ার করুন:
বাংলালিংকের ‘মে দিবস কনসার্ট’
own-reporter
০৭:৪৮ পিএম | ৩০ এপ্রিল, ২০১৯

‘এগিয়ে যাওয়ার জয়গান’ স্লোগানকে সামনে রেখে আশুলিয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩ মে ‘মে দিবস কনসার্ট’আয়োজন করছে মোবাইল অপারেটর বাংলালিংক। ৩ মে বেলা সাড়ে তিনটা থেকে প্রতিটি কনসার্টের ভেন্যু শ্রোতাদের জন্য উন্মুক্ত করা হবে।

‘এগিয়ে যাওয়ার জয়গান’ স্লোগানকে সামনে রেখে আশুলিয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরে ৩ মে ‘মে দিবস কনসার্ট’আয়োজন করছে মোবাইল অপারেটর বাংলালিংক।

৩ মে বেলা সাড়ে তিনটা থেকে প্রতিটি কনসার্টের ভেন্যু শ্রোতাদের জন্য উন্মুক্ত হবে।

জানা গেছে, আশুলিয়ার জিরাবোর সামাজিক কনভেনশন সেন্টারে সংগীত পরিবেশন করবেন আঁখি আলমগীর, সন্দীপন, বেলি ও আল রাজু। নারায়ণগঞ্জ হাইস্কুল মাঠে গান পরিবেশন করবেন ডোরা, পড়শী, পারভেজ ও আরিফ। গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে গান গেয়ে মাতাবেন বিউটি, ফকির শাহাবুদ্দিন, রিংকু ও কনা।

বাংলালিংকের ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশনসের পরিচালক কাজী উরফি আহমেদ বলেন, শ্রোতাদের জন্য বিশেষ এই আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। সংগীতের মাধ্যমে মহান মে দিবসের বার্তা শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা এই কনসার্টগুলো আয়োজন করেছি। আমরা আশা করছি, কনসার্টে উপস্থিত সবাই জনপ্রিয় শিল্পীদের পরিবেশনা উপভোগ করবেন।

বিনা মূল্যে কনসার্টের টিকিট পেতে বাংলালিংক গ্রাহকদের ৪৩ টাকা অ্যাকাউন্টে রিচার্জ করার পর আশুলিয়ার ভেন্যুর জন্য LD 1, গাজীপুরের ভেন্যুর জন্য LD 2 আর নারায়ণগঞ্জের ভেন্যুর জন্য LD 3 টাইপ করে এসএমএস করতে হবে ২৫০০ নম্বরে।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন