অভিনয় ছেড়ে পত্রিকার সম্পাদক অপর্ণা

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। নাটকের পাশাপাশি বেশ কিছু সিনেমায়ও কাজ করেছেন তিনি।

তবে চলচ্চিত্রে প্রথম মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’এ অভিনয়ের মধ্য দিয়ে তিনি পরিচিতি লাভ করেন। এরপর একে একে তিনি ‘মৃত্তিকা মায়া’ (২০১৩), ‘মেঘমল্লার’ (২০১৪),‘সুতপার ঠিকানা’ (২০১৫), ‘দর্পণ বিসর্জন’ (২০১৬), ও ‘ভুবন মাঝি’(২০১৭) চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন।

এর আগে, অপর্ণা ঘোষ ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় সেরা পাঁচের একজন নির্বাচিত হন। ২০১৩ সালে তিনি ‘মৃত্তিকা মায়া’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরপর তার সর্বশেষ অভিনীত ‘ভুবন মাঝি’ চলচ্চিত্রটিও দুই বাংলায় বেশ সাড়া ফেলেছিল।

এদিকে, এত কিছুর পরও অপর্ণা নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন! অভিনয় ছেড়ে তিনি এখন ব্যস্ত হয়ে পড়েছেন নতুন পেশায়। নাটক ও সিনেমায় তার একটি ভালো ক্যারিয়ার থাকা সত্ত্বেও তিনি এবার পত্রিকার সম্পাদকের পেশা বেছে নিয়েছেন।

পাঠক অবাক হচ্ছেন? হওয়ারই কথা। কারণ নিজের ক্যারিয়ারকে (অভিনয়) ঘোচাতে কম বেগ পেতে হয়নি তাকে।

এরপরেও কীভাবে এত সহজে তিনি এই পেশায় ছেড়ে নতুন পেশায় গেলেন?

অবাক হওয়ার কিছুই নেই। অপর্ণা বাস্তবে নয় বরং একটি চলচ্চিত্রে এমন চরিত্রে অভিনয় করছেন। কামরুল হাসান নাসিমের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মাণ হচ্ছে চলচ্চিত্র ‘লিলিথ’। এটিতে একটি পত্রিকার সম্পাদকের ভূমিকায় দেখা যাবে তাকে।

জানা গেছে, এরইমধ্যে ছবিটির শুটিং প্রায় শেষ করেছেন এ অভিনেত্রী।

চলচ্চিত্রটি প্রসঙ্গে অপর্ণা বাংলাদেশ টাইমস’কে বলেন, এই সিনেমাটি গতানুগতিক চলচ্চিত্রের মতো নয়। এটিকে অনেকটাই

দার্শনিক বলা চলে। আর প্রথমবারের মতোই এই ধরনের গল্পে অভিনয় করেছেন তিনি। তাই সিনেমাটি নিয়েও দারুণ আশাবাদী এই অভিনেত্রী।

এদিকে, পরিচালক সূত্রে জানা গেছে, ছবিটি এ বছরের ভালো কোনোসময়ে মুক্তি পাবে।

 

টাইমস/জেকে/জেডটি

Share this news on:

সর্বশেষ

img
৮ ফেব্রুয়ারি ঢাকার নির্বাচনী জনসভা বাতিল বিএনপির Feb 06, 2026
img
বলের আঘাতে ক্ষত-বিক্ষত স্টোকসের মুখ Feb 06, 2026
img
টেস্টের পর টি-টোয়েন্টি শিরোপা জিততে চান প্রোটিয়া কোচ Feb 06, 2026
img
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু Feb 06, 2026
img
পুলিশের সঙ্গে সরকারি চাকরিজীবীদের সংঘর্ষ, যমুনায় এলেন ডিএমপি কমিশনার Feb 06, 2026
img
লাল গোলাপ-কালো শাড়িতে নজরকাড়া লুকে তানজিন তিশা Feb 06, 2026
img

বরিশালে জামায়াত আমির

যারা নিজেদের দল সামলাতে পারেন না, তারা কীভাবে দেশ চালাবেন Feb 06, 2026
img
আল হিলালে অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক বেনজেমার Feb 06, 2026
img
নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান ব্যারিস্টার কায়সার কামালের Feb 06, 2026
img
ডাবল রোলে প্রত্যাবর্তন শাহরুখের Feb 06, 2026
img
যমুনার নিরাপত্তায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন Feb 06, 2026
img
কক্সবাজারে ৫৯৮ ভোটকেন্দ্রের ৩২৯টিই ঝুঁকিপূর্ণ Feb 06, 2026
img
জাপানে রেকর্ডভাঙা তুষারপাতে প্রাণ গেল অন্তত ৩৫ জনের Feb 06, 2026
img
গ্রেপ্তার দক্ষিণী অভিনেত্রী কৃষ্ণা অঞ্জু! Feb 06, 2026
img
এশিয়ান ইনডোরের সেমিফাইনালে ইমরানুর Feb 06, 2026
img
পাকিস্তানের সিদ্ধান্ত ভুল, আইসিসি কড়া পদক্ষেপ নেবে : বিসিসিআই Feb 06, 2026
img
চুপিসারে রণজয়-শ্যামৌপ্তির আইবুড়ো ভাত, কী কী ছিল মেনুতে? Feb 06, 2026
img
গাজার উদ্দেশে ফের যাত্রা শুরুর ঘোষণা গ্লোবাল সুমুদ ফ্লোটিলার Feb 06, 2026
img
মদ বিক্রি বাড়িয়েছে সৌদি আরব! Feb 06, 2026
img
দেশের ৪ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ Feb 06, 2026