© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দর্শকদের প্রশংসায় ববির ‘নোলক’

শেয়ার করুন:
দর্শকদের প্রশংসায় ববির ‘নোলক’
entertainment-reporter
০৩:২১ পিএম | ০৮ জুন, ২০১৯

দারুণ প্রশংসায় ভাসছেন চিত্র নায়িকা ববি। এবার ঈদে সাকিব সনেট পরিচালিত তার অভিনীত ‘নোলক’ ছবিটি রাজধানীর বসুন্ধরা সিটির ব্লকবাস্টার সিনেমা, অভিসার, জোনাকী, আনন্দসহ দেশের ৭৭টি সিনেমা হলে মুক্তি পায়। এতে ঈদের দিন থেকে বেশ ভীড় জমাচ্ছে দর্শকরা। বিশেষ করে তারাই ছবিটি দেখার পর ববির অভিনয়ের প্রশংসা করছেন।

দারুণ প্রশংসায় ভাসছেন চিত্র নায়িকা ববি। এবার ঈদে সাকিব সনেট পরিচালিত তার অভিনীত ‘নোলক’ ছবিটি রাজধানীর বসুন্ধরা সিটির ব্লকবাস্টার সিনেমা, অভিসার, জোনাকী, আনন্দসহ দেশের ৭৭টি সিনেমা হলে মুক্তি পায়। এতে ঈদের দিন থেকে বেশ ভীড় জমাচ্ছে দর্শকরা। বিশেষ করে তারাই ছবিটি দেখার পর ববির অভিনয়ের প্রশংসা করছেন।

এই প্রসঙ্গে শনিবার কথা হয় এক দর্শকের সঙ্গে। তিনি বলেন, ‘নোলক’ ছবির গান, কাহিনি ও নায়িকা ববির অভিনয় আমার খুব ভালো লেগেছে। পুরো ছবিটি দেখতে দেখতে কখনো হেসেছি, কখনো কান্নায় চোখ ভাসিয়েছি। পুরো ছবিটা মনোযোগ দিয়ে দেখলে সবার চোখেই পানি আসবে, এটা নিশ্চিত। সত্যি বলতে ভীষণ ভালো অভিনয় করেছেন ববি।

এদিকে, একজন অনলাইন গণমাধ্যম কর্মীও ছবিটি দেখেছেন। তিনি বলেন, ছবির রিভিও ও বিভিন্ন কিছু জানা ও দেখার জন্য যে কোনো বাংলা ছবি আমি দেখি। কিন্তু এমন ছবি সিনেমা হলে দেখা যায় না বহুদিন। সত্যি বলতে ‘নোলক’ বেশ ভালো একটি ছবি হয়েছে। আর ববির অভিনয়ও আমার কাছে ভালো লেগেছে।

ভক্তদের এমন প্রশংসায় উচ্ছ্বসিত ববি। তিনি বলেন, একজন দর্শক যখন সিনেমা হল থেকে বের হয়ে কোনো অভিনেতা কিংবা অভিনেত্রীর অথবা ছবির প্রশংসা করেন তখন আর কি-বা চাওয়ার থাকে। ‘নোলক’ মুক্তির পর থেকে আমি বেশ সাড়া পাচ্ছি। তাই এবারের ঈদটা আমার কাছে অন্যরকম মনে হচ্ছে। সত্যি এমন ঈদ আমার জীবনে খুব কম এসেছে।

যারা এখনো ছবিটি দেখেননি, তাদেরকে আমার অনুরোধ, হলে গিয়ে ছবিটি দেখবেন। আর আপনাদের সাপোর্ট পাই বলে আমরা অভিনয় করার সুযোগ পাই। এমন সুযোগ যাতে বার বার আসে, আপনাদের কাছে আমার অনুরোধ ছবিটি বেশি বেশি দেখুন, আর ভুল থাকলে ধরে দিন।

ফেরারী ফরহাদের লেখা চিত্রনাট্যে ‘নোলক’ ছবিতে শাকিব খান, ববি, ওমর সানি, মৌসুমী ছাড়াও শহীদুল আলম সাচ্চু, রজতাভ দত্তসহ আরো অনেকেই অভিনয় করেছেন। আর এটি প্রযোজনা করেছে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট।

 

টাইমস/এসআই

মন্তব্য করুন