দুঃসময় যাচ্ছে শাহরুখের!

বয়স ৫২ পেরোলেও অনেক ভক্তদের ‘স্বপ্নের নায়ক’ শাহরুখ খান। তবে অনেকদিন ধরে সিনেমা হিট না হওয়ায় মিডিয়া থেকে অনেকটা পিছু হটেছেন তিনি। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমে অকপটে স্বীকারও করে নিচ্ছেন নিজের কিছু ভুল সিদ্ধান্ত! তবে সব কিছু মিলিয়ে একাধিক সিনেমা ফ্লপ হওয়ায় অন্য কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

অভিনয় জীবনের ২৫ বছরে তিনি পেয়েছেন ঈর্ষণীয় সাফল্য ও জনপ্রিয়তা। তবে সে পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছে তার কিছু ভুল সিদ্ধান্ত। কিন্তু এই সময়ে এসে শাহরুখ যখন বিষয়টি বুঝতে পেরেছেন, ঠিক তখনই বেঁকে বসেছেন তার কাছের বন্ধুরা।

আজ বাংলাদেশ টাইমস পাঠকদের জন্য নিয়ে আসছি এমনই কিছু তথ্য, যা শুনলে সত্যি আপনিও ব্যথিত হবেন।

শাহরুখ খান। এক দরিদ্র ভারতীয় তরুণ থেকে নিজের যোগ্যতায় বলিউডে প্রতিষ্ঠিত হয়েছেন এই অভিনেতা। অর্থ ও প্রতিপত্তির পাশাপাশি অভিনয় জাদুতে মুগ্ধ করেছেন কোটি কোটি দর্শকদের। ‘বাজিগর’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাল হো না হো ’ ও ‘ডন’সহ অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে বলিউডের ‘কিং খান’-এর খেতাব জয় করেছন তিনি।

তবে এত বড় ভুলও যে এই সুপারস্টার দ্বারা হতে পারে, তা অনেকের কল্পনাতীত। সম্প্রতি খবর বেরিয়েছে, তার এই ভুলের জন্য বহু কাছের বন্ধুরা তার হাত ছেড়ে দিয়েছেন। শোনা গেছে, বলিউডের গণ্যমান্য পাঁচজন এখন শাহরুখের খোঁজ-খবরই রাখছেন না। যারা তাকে বলিউডের সিংহাসনে বসিয়েছেন, তারাই মূলত তার হাত ছেড়ে দিয়েছেন। তারা কারা?

সে খবরে প্রথমে উঠে এসেছে বলিউড নির্মাতা ও অভিনেতা ফারহান খানের কথা। তিনিই মূলত ‘ডন’ ছবিটি শাহরুখকে করিয়ে 'কিং খান' উপাধিটি নতুনভাবে পাইয়ে দিয়েছিলেন। কিন্তু এই পরিচালক যখন শাহরুখকে নিয়ে ‘ডন-৩’র কথা ভাবছিলেন, তখনই শাহরুখ 'জিরো' ছবি নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। এরপর ছবিটি সুপার ফ্লপ হওয়ার পর শাহরুখ আবারো ছুটে এসেছেন ফারহানের কাছে। কিন্তু তিনি অন্য কাজ নিয়ে ব্যস্ত থাকায় শাহরুখকে এখন সময় দিচ্ছেন না।

অন্যদিকে রোহিত শেঠি। তিনি শাহরুখকে নিয়ে বানিয়েছেন ‘চেন্নাই এক্সপ্রেস’ ও ‘দিলওয়ালে’র মতো সিনেমা। তিনিও কোনো এক কারণে এই কিং খানের হাত ছেড়ে দিয়েছেন। তবে রোহিত এখন ব্যস্ত আছেন অজয় দেবগন, অক্ষয় কুমার ও রণবীর সিং কে নিয়ে।

ফারাহ খান। এই বলিউড নির্মাতা শাহরুখ খানের সবচেয়ে পুরনো বন্ধু। কিন্তু তিনিও এখন শাহরুখকে ছেড়ে দিয়েছেন। তার কারণ, দীর্ঘদিন ধরে বলিউড বাদশা তার কোনো ছবিতে সাইন করেননি। ফারাহ খান অনেকদিন তার আশায় ছিলেন। তবে শাহরুখ অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ায় তাকে সময় দেননি। তবে তার বুঝা উচিত ছিল, এই নির্মাতা তার ক্যারিয়ারের ভালো ভালো ছবি ‘ম্যায় হু না’, ‘ওম শান্তি ওম’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ উপহার দিয়েছেন। আর কিছুদিন ধরে তিনি শাহরুখের পিছনে ছুটছেন ‘ম্যায় হু না টু’ ছবির জন্য।

আরেক বলিউড জনপ্রিয় নির্মাতা করণ জোহর। তিনিও এখন তার প্রোডাকশনের কাজ নিয়ে ব্যস্ত। তাই শাহরুখের সঙ্গে অনেকদিন ধরে কাজ করছেন না। এর কারণ মূলত তার প্রোডাকশনের ‘তখত’ সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাই বলিউড বাদশাহকে তিনি সময়ই দিচ্ছেন না।

সবশেষে খবর বেরিয়েছে ইয়াশ রাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার কথা। তিনিও এখন শাহরুখের হাত ছেড়ে দিয়েছেন। তবে সম্প্রতি খবর বেরিয়েছে, শাহরুখ নাকি তার সঙ্গে দেখা করতে গিয়েছেন। এখন দেখার বিষয়, তিনি কী শুধু আদিত্য চোপড়ার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন, নাকি ‘ধুম ৪’ এর ব্যাপারে আলোচনাও করেছেন।

পাঠক শাহরুখ যে ভুল করে ফেলেছেন তার মাশুলও তিনি গুনছেন। তবে বলিউডে এও খবর বেরিয়েছে যে, এই পাঁচজনের কারো না কারো হাত ধরে শাহরুখ আবারো পর্দায় হাজির হবেন। এখন শুধু অপেক্ষার পালা।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on:

সর্বশেষ

img
নিরাপত্তাহীনতার কারণে নিজের ৫৯৮ কোটির ফ্ল্যাট ছেড়ে ‍দিলেন টম ক্রুজ Feb 02, 2026
img
রাজধানীর হাতিরঝিলে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর Feb 02, 2026
img
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে অবাধ ও শান্তিপূর্ণ: পররাষ্ট্র উপদেষ্টা Feb 02, 2026
img
নাসিম-মাসুদ-নিজাম হাজারীসহ ১৫৭ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা Feb 02, 2026
img
ধানের শীষ প্রতীক থাকছে না ১০ আসনে Feb 02, 2026
img
ইউক্রেনে খনিশ্রমিকবাহী বাসে রুশ ড্রোন হামলা, নিহত ১২ Feb 02, 2026
img
‘আগামীতে জামায়াতের নারীরা সংসদ নির্বাচনে সরাসরি অংশ নেবেন’ Feb 02, 2026
img
প্রতিরক্ষা খাতে এবারও বাজেট বাড়ালো ভারত Feb 02, 2026
img
২ ফেব্রুয়ারি: ইতিহাসে এই দিনে আলোচিত যত ঘটনা Feb 02, 2026
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Feb 02, 2026
img
ইরানে সরকার পরিবর্তনের আশায় ট্রাম্পের দিকে তাকিয়ে ইসরায়েল Feb 02, 2026
যুদ্ধে নেমেছি,আপনাদের পাশে চাই-অধ্যক্ষ আলমগীর হোসেন Feb 02, 2026
img
নিয়ন্ত্রণবিধি ছাড়াই এআইয়ের সামরিক ব্যবহার চায় পেন্টাগন Feb 02, 2026
কিছু লোক সবসময়ই নির্বাচন বানচালের চেষ্টা করে: মির্জা ফখরুল Feb 02, 2026
একিটিকের জোড়া গোলে নিউক্যাসলকে হারাল লিভারপুল Feb 02, 2026
নিগারের ফিফটিতে নেদারল্যান্ডসকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ Feb 02, 2026
অনলাইনে বিভ্রান্তি, মুখ খুললেন মৌ Feb 02, 2026
img
কারাগারে প্রথমবারের মতো বন্দীদের জন্য ‘সেক্স রুম’ চালু করল ইতালি Feb 02, 2026
img
ইউরোপীয় ২৭ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ইরানের কঠোর সিদ্ধান্ত Feb 02, 2026
img
ইরানের পরিবর্তে এখন থেকে ভেনেজুয়েলার তেল কিনবে ভারত: ট্রাম্প Feb 02, 2026