© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চূড়ায় সুইফট, তালিকায় অক্ষয়!  

শেয়ার করুন:
চূড়ায় সুইফট, তালিকায় অক্ষয়!   
entertainment-desk
০৭:২৩ পিএম | ১২ জুলাই, ২০১৯

তারকার মধ্যে গত একটা বছর কে বেশি আয় করেছেন? এবার সেটি প্রকাশ করলো মার্কিন ব্যবসা-সংক্রান্ত ম্যাগাজিন ফোর্বস। তালিকায় পশ্চিমাদেরই বেশি আধিপত্য। এই তালিকায় চূড়ায় (প্রথম) আছেন মার্কিন গায়িকা টেলর সুইফট। ২০১৬ সালেও সবার ওপরে ছিলেন তিনি। গত বছর তার আয় হয়েছে ১৮ কোটি ৫০ লাখ ডলার (১ হাজার ৫৫৭ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা)। এর বেশির ভাগই এসেছে ২৯ বছর বয়সী এই তারকার ‘রেপুটেশন’ অ্যালবাম ও কনসার্ট থেকে।

তারকার মধ্যে গত একটা বছর কে বেশি আয় করেছেন? এবার সেটি প্রকাশ করলো মার্কিন ব্যবসা-সংক্রান্ত ম্যাগাজিন ফোর্বস। তালিকায় পশ্চিমাদেরই বেশি আধিপত্য।

এই তালিকায় চূড়ায় (প্রথম) আছেন মার্কিন গায়িকা টেলর সুইফট। ২০১৬ সালেও সবার ওপরে ছিলেন তিনি। গত বছর তার আয় হয়েছে ১৮ কোটি ৫০ লাখ ডলার (১ হাজার ৫৫৭ কোটি ৩৬ লাখ ৭০ হাজার টাকা)। এর বেশির ভাগই এসেছে ২৯ বছর বয়সী এই তারকার ‘রেপুটেশন’ অ্যালবাম ও কনসার্ট থেকে।

তবে আশ্চর্যের বিষয় হল, এতে বলিউডের একমাত্র তারকা হিসেবে স্থান পেয়েছেন অক্ষয় কুমার। তার অবস্থান ৩৩তম। গত এক বছরে এই নায়ক আয় করেছেন ৬ কোটি ৫০ লাখ ডলার (৫৪৭ কোটি ১৮ লাখ ৩০ হাজার টাকা)।

ফোর্বসের তথ্যানুযায়ী, বলিউডের সবচেয়ে ধনী তারকাদের একজন অক্ষয়। যিনি ছবি প্রতি ৫০ লাখ ডলার (প্রায় ৪৩ কোটি টাকা) থেকে ১ কোটি ডলার (৮৫ কোটি টাকা) পর্যন্ত সম্মানী নেন।

বর্তমানে অক্ষয়ের হাতে এখন আছে মহাকাশ নিয়ে বানানো ‘মিশন মঙ্গল’, কমেডি-হরর ধাঁচের ‘লক্ষ্মী বোম্ব’, পুলিশি অ্যাকশন ঘরানার ‘সূর্যবংশী’, হাস্যরসধর্মী ‘হাউসফুল ফোর’ ও ‘গুড নিউজ’।

এছাড়া সম্প্রতি ‘রাউডি রাঠোর টু’ নির্মাণের ব্যাপারে সঞ্জয়লীলা বানসালির সঙ্গে অক্ষয়ের কথা চলছে।

তাছাড়া এই নায়ক গেল এক বছরে ২০টি পণ্যের বিজ্ঞাপনে কাজ করছেন। সে হিসেবে ২০১৮ সালের জুন থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত আয়ের হিসাব তৈরি করেছে ফোর্বস।

এতে শীর্ষ ১০০ তারকার সম্মিলিত উপার্জনের পরিমাণ ৬৩০ কোটি মার্কিন ডলার।

উল্লেখ্য, গেলো বছর তালিকার শীর্ষে থাকা আমেরিকান বক্সার ফ্লয়েড মেওয়েদার ও দুই নম্বর স্থান পাওয়া জর্জ ক্লুনি এবার শীর্ষ দশেও নেই।

 

টাইমস/জেকে/জেডটি

মন্তব্য করুন