© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার এন্ড্রু কিশোরের পাশে প্রধানমন্ত্রী

শেয়ার করুন:
এবার এন্ড্রু কিশোরের পাশে প্রধানমন্ত্রী

ফাইল ছবি

entertainment-reporter
১০:৩৬ এএম | ০৯ সেপ্টেম্বর, ২০১৯

বাংলাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী এন্ড্রু কিশোর বহুদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। এই খবর জানতেন না শিল্পীর অনেক ভক্তকুল। তবে সেই খবর রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশের কিংবদন্তি সংগীত শিল্পী এন্ড্রু কিশোর বহুদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। এই খবর জানতেন না অনেক ভক্তকুল। তবে সেই খবর রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই কারণে তাকে ডেকে চিকিৎসার জন্য দশ লাখ টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ গুণী শিল্পীর হাতে অনুদানের চেক তুলে দেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর সহায়তা পেয়ে কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোর বলেন, অনেকদিন ধরেই আমি কিডনির অসুখে ভুগছি। দেশের চিকিৎসক বিদেশে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন। সেজন্য আগামীকাল সিঙ্গাপুর যাচ্ছি।

তিনি আরও বলেন, আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। কারণ, আমার অসুস্থতার খবর জেনে তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। সংস্কৃতির মানুষদের জন্য প্রধানমন্ত্রীর এ সৌজন্যতা সত্যিই অনেক গর্বের ব্যাপার। ঈশ্বর যেন তাকে সব সময় ভালো রাখেন।

ফাইল

এন্ড্রু কিশোর বেশ কয়েকটি ভাষায় গান করেছেন। তার সবচেয়ে জনপ্রিয় গানের মধ্যে রয়েছে- ‘জীবনের গল্প আছে বাকি অল্প’, ‘হায়রে মানুষ রঙিন ফানুস’, ‘ডাক দিয়াছেন দয়াল আমারে’, ‘আমার সারা দেহ খেয়ো গো মাটি’, ‘আমার বুকের মধ্যেখানে’ উল্লেখযোগ্য। বাংলা চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি আটবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। এছাড়াও তিনি দেশ-বিদেশের বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন।

প্রসঙ্গত, গত এক বছরে এই ধরণের অসংখ্য সংস্কৃতির মানুষদের পাশে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনেতা আফজাল শরীফ থেকে শুরু করে এটিএম শামসুজ্জামান’সহ একাধিক শিল্পীকে চিকিৎসা সহায়তাও দিয়েছেন তিনি। সে ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রীর সহায়তা পেলেন এন্ড্রু কিশোর।

 

টাইমস/জেকে

মন্তব্য করুন