কোয়ানটিটি নয় কোয়ালিটিতে বিশ্বাসী: বুবলী

ঢাকাই ছবির এ সময়ের জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। একে একে শাকিব খানের নায়িকা হয়ে বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে রয়েছে ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’, ‘ক্যাপ্টেন খান’, ‘পাসওয়ার্ড’ আর ‘মনের মতো মানুষ পাইলাম না’।

সামনে মুক্তির অপেক্ষায় আছে বুবলীর আরও দুটি সিনেমা। আপাতত তার হাতে রয়েছে শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’ এবং কাজী হায়াতের ‘বীর’।

এরমধ্যে ‘একটু প্রেম দরকার’ ছবির শুটিং ও ডাবিংয়ের কাজও শেষ করে ফেলেছেন নায়িকা বুবলী। তবে ‘বীর’ ছবির কাজ এখনো শুরু করেননি তিনি।

জানা গেছে, আগামী মাসে অর্থাৎ অক্টোবরে নতুন এই ছবির কাজটিও শুরু করতে যাচ্ছেন বুবলী। ‘বীর’-এ তার নায়ক হিসেবেও দেখা যাবে শাকিব খানকে। এছাড়া ‘একটু প্রেম দরকার’ ছবিতেও বুবলীর নায়ক শাকিব খান।

নায়িকার সব ছবিতে নায়ক কেন একজন? এই প্রসঙ্গে বুবলী বলেন, নায়ক বাছাই করার মত কোনো যোগ্যতা এখনও আমার হয়নি। আসলে ছবির সঙ্গে সংশ্লিষ্ট সকলেই (প্রযোজক-পরিচালক) নায়ক-নায়িকা, গল্প-কাহিনি, কাটা-ছেঁড়া ইত্যাদি ঠিক করেন, তাই এই বিষয়ে তাদের কাছে প্রশ্ন করলে ভালো হয়।

তবে অন্য নায়কের সঙ্গে কী কখনো অফার পান না? এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, অবশ্যই পাই। এই যে কিছুদিন আগে ‘মনের মতো মানুষ পাইলাম না’ ছবিতে শুটিং চলাকালীন শাকিবের বাইরে অন্য নায়কের বিপরীতে দেশের এক স্বনামধন্য পরিচালকের কাছ থেকে নতুন ছবিতে কাজের প্রস্তাব পেয়েছিলাম। ওইসময় শিডিউল ছিল না বলে কাজটি করা হয়নি। তবে ভবিষ্যতে করা হবে বলে জানান বুবলী।

বুবলীর এতদিনের ক্যারিয়ারে মাত্র গুটি কয়েক সিনেমা, কারণ কী? নায়িকার ভাষ্য, আসলে একটা ছবির কাজ পুরোপুরি শেষ না করে অন্য ছবিতে হাত দিতে চাই না বলে সিনেমার সংখ্যা কম। আসলে ছবির কোয়ানটিটি নয় কোয়ালিটিতে বিশ্বাসী আমি। তাই একটা ছবির কাজ শেষ করে অন্যটা শুরু করতে চাই। মূলত কাজে কোনো তাড়াহুড়া নেই আমার।

সর্বশেষ ছবি জাকির হোসেন রাজুর ‘মনের মতো মানুষ পাইলাম না’-তে দর্শকরা সাধারণ একটি মেয়ের চরিত্রে বুবলীকে দেখেছেন। এছাড়া শাহীন সুমনের ‘একটু প্রেম দরকার’ ছবিতে রোমান্টিক ও মডার্ন একটি মেয়ের চরিত্রে তিনি হাজির হয়েছিলেন।

 

টাইমস/জেকে/এসআই

Share this news on:

সর্বশেষ

img

পঞ্চগড়ে বিজিবি মহাপরিচালক

অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত বিজিবি Feb 05, 2026
img
১০ ফেব্রুয়ারি শিল্পাঞ্চলের ছুটি নিয়ে নতুন সিদ্ধান্ত Feb 05, 2026
img
পুলিশের ঊর্ধ্বতন ৮ কর্মকর্তার বদলি Feb 05, 2026
img
ভোলায় বিএনপির বিরুদ্ধে জামায়াতের নারী কর্মীদের হেনস্থার অভিযোগ Feb 05, 2026
img
মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে দেশ বদলাতে চায় : গোলাম পরওয়ার Feb 05, 2026
img
ইসি কর্মকর্তাদের বিরুদ্ধেই অর্ধেক অভিযোগ, জরিমানা আদায় ২৪ লাখ Feb 05, 2026
img
নির্বাচন হয়ে যাবে, সন্দেহের কারণ নেই : তৌহিদ হোসেন Feb 05, 2026
img
এনবিআরের কাস্টমস বিভাগে ৮২৪ পদে বড় ধরনের রদবদল Feb 05, 2026
img
শনিবার উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান Feb 05, 2026
img
জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান Feb 05, 2026
img
১৪৪ রানের লক্ষ্য পেল ধূমকেতু একাদশ Feb 05, 2026
img
চট্টগ্রাম বন্দরে নজিরবিহীন অচলাবস্থা, বন্ধ আমদানি-রপ্তানি Feb 05, 2026
img
যুক্তরাষ্ট্র ও ইরান সংঘাত ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছে তুরস্ক : এরদোয়ান Feb 05, 2026
img
আইয়ুব বাচ্চুর মরণোত্তর একুশে পদক প্রাপ্তিতে আবেগী বার্তা স্ত্রীর Feb 05, 2026
img
নির্বাচনে ৩৭ হাজার বিজিবি মোতায়েন থাকবে : বিজিবির মহাপরিচালক Feb 05, 2026
img
সাদিক কায়েমের বক্তব্যের সময় মঞ্চে উঠে তরুণী, নারী পুলিশ সদস্যকে লক্ষ্য করে ঘুষি Feb 05, 2026
img
ভারতের সঙ্গে সম্পর্ক থমকে আছে, নতুন সরকার মসৃণ করবে : পররাষ্ট্র উপদেষ্টা Feb 05, 2026
img
গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে শাহবাগে পাঁচ ছাত্র সংসদের গণজমায়েত Feb 05, 2026
img

নাটোরে জামায়াতের আমির

বঞ্চিত এলাকায় আগে উন্নয়ন কর্মকাণ্ড চলে যাবে Feb 05, 2026
img
শরিয়াহ ধাঁচে নতুন স্থায়ী আমানত স্কিম চালু করল কৃষি ব্যাংক Feb 05, 2026